রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Cricket Match Abandoned: ট্র্যাক্টর নিয়ে ক্রিকেট পিচে হামলা! মহারাষ্ট্রে ‘সম্মান না পাওয়া’র রাগে চাষ হয়ে গেল পিচ

Published on: April 19, 2026
---Advertisement---

মহারাষ্ট্রের জলগাঁওয়ে এক ক্রিকেট মাঠে ঘটে গেল এমন এক ঘটনা, যা সিনেমাকেও হার মানাবে। চলছিল জলগাঁও রুরাল MLA কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। হঠাৎই রাগে ফুঁসতে ফুঁসতে এক যুবক সোজা ট্র্যাক্টর নিয়ে ঢুকে পড়লেন মাঠের মাঝে আর তারপর যা করলেন, তা দেখে অবাক হয়ে গেলেন খেলোয়াড়, আম্পায়ার থেকে দর্শক সবাই। (Cricket Match Abandoned )

এই ঘটনার সূত্রপাত ‘সম্মান না পাওয়া’ নিয়ে। অভিযোগ, একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে এলাকার এক গণ্যমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। ব্যাস, তাতেই নাকি চটে লাল! আর সেই রাগ গিয়ে পড়ল সরল নিরীহ ক্রিকেট পিচের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি ট্র্যাক্টর চালিয়ে বারবার পিচের উপর দিয়ে গিয়ে সেটিকে একপ্রকার ‘চাষ’ করে দেন। ক্রিকেট পিচ মুহূর্তে পরিণত হয়ে পড়েছিল চাষের জমিতে এবং মনে হচ্ছিল ব্যাটারদের বদলে এবার যেন সেখানে চাষ হতে পারে। (Cricket Match Abandoned )

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্র্যাক্টরটা সোজা পিচের দিকে এগিয়ে যাচ্ছে আর মাটি কুপিয়ে দিচ্ছে। খেলা মাঝপথেই বন্ধ হয়ে যায়। ম্যাচ বন্ধর ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ বলছেন, “এ যেন নতুন ধরনের ‘পিচ রিপোর্ট’—আগে ঘাস ছিল, এখন পুরো জমি কর্ষিত!” আবার কেউ মজা করে লিখছেন, “আইপিএলের আগে পিচ প্রিপারেশন চলছে বুঝি!” তবে হাসির মাঝেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। কারণ, এই ঘটনায় শুধু খেলার ক্ষতিই নয়, স্থানীয় ক্রীড়া পরিবেশও প্রশ্নের মুখে পড়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাঠের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং পিচ পুনর্নির্মাণের উদ্যোগও চলছে বলে জানা যাচ্ছে। (Cricket Match Abandoned)

ভারতে ক্রিকেট শুধু খেলা নয়, এটা একটা আবেগ। সেই আবেগের মাঠেই যদি ট্র্যাক্টর ঢুকে পড়ে, তাহলে রাগ নিয়ন্ত্রণের গুরুত্বটা আরও একবার সামনে এসে পড়ল এই ঘটনায়।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Cricket Match Abandoned: ট্র্যাক্টর নিয়ে ক্রিকেট পিচে হামলা! মহারাষ্ট্রে ‘সম্মান না পাওয়া’র রাগে চাষ হয়ে গেল পিচ”

Leave a Comment