রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডার্বি দিয়ে শুরু, প্রকাশ্যে ডুরান্ড কাপের সূচি

---Advertisement---

ভারতীয় ফুটবলের নতুন মরসুমের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে শতাব্দী প্রাচীন (Durand Cup) ডুরান্ড কাপ দিয়েই। শুক্রবার প্রকাশিত হলো ২০২৬ সালের (Durand Cup) ডুরান্ড কাপের পূর্ণাঙ্গ সূচি। আর সেই সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল, মরসুমের শুরুতেই ফুটবলপ্রেমীদের জন্য থাকছে মহারণ। টুর্নামেন্টের উদ্বোধনী আকর্ষণ হিসেবে ফের মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান, মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি।

ভারতীয় ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট (Durand Cup) ডুরান্ড কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই ফুটবলমহলে উত্তেজনা তুঙ্গে। গত কয়েক বছরের মতো এবারও দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে কলকাতা ডার্বিকে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে একসঙ্গে রাখা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলকে। ফলে মরসুমের শুরুতেই দুই প্রধানের লড়াইয়ে জমে উঠতে চলেছে ভারতীয় ফুটবল।

এবারের (Durand Cup) ডুরান্ড কাপ শুরু হবে ২৫ জুলাই এবং চলবে ২৩ অগস্ট পর্যন্ত। মোট ২৪টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল ও শিলং—এই পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলি। ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী দলগুলিকে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানাধিকারী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি, ছয়টি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে পয়েন্টের নিরিখে সেরা দুটি দলও শেষ আটের টিকিট পাবে।

আরও পড়ুন: বন্ধুর হাতেই শেষ বিদায়, থেমে গেল ক্রোয়েশিয়ার স্বপ্ন: বিশ্বকাপকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

‘এ’ গ্রুপে কলকাতার দুই প্রধান

(Durand Cup) ডুরান্ড কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে ২৫ জুলাইয়ের কলকাতা ডার্বিকে। সেদিন সন্ধ্যা ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। এই গ্রুপে রয়েছে CISF প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেডও।

মোহনবাগান সুপার জায়ান্টের সূচি:

• বনাম ইস্টবেঙ্গল — ২৫ জুলাই, সন্ধ্যা ৫টা, যুবভারতী ক্রীড়াঙ্গন

• বনাম সাউথ ইউনাইটেড — ৪ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী ক্রীড়াঙ্গন

• বনাম CISF প্রোটেক্টরস — ১০ আগস্ট, বিকেল ৪টা, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন

ইস্টবেঙ্গলের সূচি:

• বনাম মোহনবাগান সুপার জায়ান্ট — ২৫ জুলাই, সন্ধ্যা ৫টা, যুবভারতী ক্রীড়াঙ্গন

• বনাম CISF প্রোটেক্টরস — ৩১ জুলাই, সন্ধ্যা ৭:৩০টা, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন

• বনাম সাউথ ইউনাইটেড FC — ৭ অগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী ক্রীড়াঙ্গন

মহমেডান স্পোর্টিংয়ের চ্যালেঞ্জ

‘বি’ গ্রুপে রয়েছে মহমেডান স্পোর্টিং। সাদা-কালো শিবিরের সামনে অপেক্ষা করছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

মহমেডান স্পোর্টিংয়ের সূচি:

• বনাম বাঘপত এফসি — ২৭ জুলাই, সন্ধ্যা ৭টা, কিশোর ভারতী

• বনাম সমলেশ্বরী স্পোর্টিং — ২ আগস্ট, বিকেল ৪টা, যুবভারতী

• বনাম ভারতীয় আর্মি — ১২ আগস্ট, সন্ধ্যা ৭টা, কিশোর ভারতী

এবারের (Durand Cup) ডুরান্ড কাপের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, গতবারের রানার্স ডায়মন্ড হারবার FC এবারের প্রতিযোগিতায় নেই। ক্লাবটির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

টুর্নামেন্টের নক-আউট পর্বের দুটি কোয়ার্টার ফাইনাল কলকাতায় অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা এবং ১৭ অগস্ট বিকেল ৪টায়। সেমিফাইনালের একটি ম্যাচ হবে ১৯ অগস্ট সন্ধ্যা ৭টায় যুবভারতীতে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে, যদিও ম্যাচের সময় এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে, অংশগ্রহণকারী দলগুলি প্রস্তুতি শুরু করলেও বিদেশি ফুটবলার এবং ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে এখনও স্পষ্ট অবস্থান জানায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফলে একাধিক ক্লাবের দলগঠন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।

ইস্টবেঙ্গলের সামনে রয়েছে AFC প্রতিযোগিতার চ্যালেঞ্জও। ১১ জুলাই কোচ আন্তোনিও লোপেজ হাবাস কলকাতায় পৌঁছনোর পর থেকেই সিনিয়র দলের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু হবে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা লিগের প্রস্তুতি শুরু করলেও এখনও প্রধান কোচ নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়নি। মহমেডান স্পোর্টিংও ইতিমধ্যেই মাঠে নেমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফলে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ—দুটি সমান্তরাল প্রতিযোগিতা সামলে কলকাতার তিন প্রধান কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন: জমির খতিয়ান ও রেকর্ড সংক্রান্ত তথ্য এবার সম্পূর্ণ বিনামূল্যে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ডার্বি দিয়ে শুরু, প্রকাশ্যে ডুরান্ড কাপের সূচি”

Leave a Comment