ভারতীয় ফুটবলের ঐতিহ্য, আবেগ এবং প্রতিদ্বন্দ্বিতার অন্যতম শ্রেষ্ঠ মঞ্চ ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণকে ঘিরে উন্মাদনার পারদ আরও বাড়ল। (Durand Cup 2026) বুধবার ডুরান্ড কাপ আয়োজক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৪টি দলের নাম এবং পাঁচটি আয়োজক শহরের সূচি। (Durand Cup 2026) আগামী ২৫ জুলাই কলকাতা থেকে শুরু হবে এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের এই নতুন অধ্যায়, যার পর্দা নামবে ২৩ অগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে।
(Durand Cup 2026) কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং এবং গুয়াহাটি—এই পাঁচ শহর জুড়ে আগামী চার সপ্তাহ ধরে চলবে ভারতীয় ফুটবলের এই মহোৎসব। দেশের শীর্ষ ক্লাব, সার্ভিসেস দল, উদীয়মান ফুটবল শক্তি এবং আন্তর্জাতিক প্রতিনিধিত্বের অনন্য মেলবন্ধন দেখা যাবে এবারের ডুরান্ড কাপে।
২০১৯ সাল থেকে ডুরান্ড কাপের অন্যতম কেন্দ্র কলকাতা। এবারও শহরটি দুটি গ্রুপ, উদ্বোধনী ম্যাচ, দুটি কোয়ার্টার ফাইনাল, একটি সেমিফাইনাল এবং ফাইনালের আয়োজক। (Durand Cup 2026) যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ২৫ জুলাই থেকে ২৩ অগস্ট পর্যন্ত ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। কলকাতার আকর্ষণের কেন্দ্রে রয়েছে রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবং ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল FC। তাদের সঙ্গে থাকছে মহামেডান SC, সাউথ ইউনাইটেড FC, CISF ফুটবল টিম, ভারতীয় সেনা দল, এবং ডুরান্ডে অভিষেক হতে চলা বাঘপত FC ও সমলেশ্বরী স্পোর্টিং।
প্রথমবারের মতো ডুরান্ডের আয়োজক শহর হিসেবে আত্মপ্রকাশ করছে রাঁচি। বিরসা মুন্ডা স্টেডিয়ামে ২৬ জুলাই থেকে ১৬ অগস্ট পর্যন্ত ম্যাচ হবে। সেখানে খেলবে জামশেদপুর FC, স্পোর্টিং ক্লাব দিল্লি, ভারতীয় বায়ুসেনা দল এবং শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনীর ডিফেন্ডার্স FC, যারা ডুরান্ডে প্রথমবার অংশ নিচ্ছে।
ফুটবলের অন্যতম উর্বর ভূমি মণিপুরের ইম্ফলেও ফিরছে ডুরান্ড কাপ। খুমান লাম্পাক স্টেডিয়ামে ২৮ জুলাই থেকে ১৭ অগস্ট পর্যন্ত ম্যাচ হবে। স্থানীয় দুই দল ট্রাউ FC এবং নেরোকা FC-র পাশাপাশি থাকবে ভারতীয় নৌসেনা দল এবং আই-লিগ ৩-এর রানার্স আপ FC রেংদাই।
A trophy crafted by a community's love for the game.
— Durand Cup (@thedurandcup) June 28, 2026
Presented by the people of Simla in 1903, the Simla Trophy stands as one of the most cherished symbols of the Durand Cup.
More than silver. More than history. A legacy that lives on.#135thEditionofIndianOilDurandCup… pic.twitter.com/lTrkBdSP4f
গত বছরের সফল আয়োজনের পর ফের ডুরান্ডের মঞ্চ হচ্ছে শিলং। ৩১ জুলাই থেকে ২০ অগস্ট পর্যন্ত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ হবে। খেলবে শিলং লাজং FC, মেঘালয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নংখসেহ স্পোর্টস, সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাব, ল্যাংসনিং FC এবং মহারাষ্ট্রের নবাগত মুম্বাই FC।
অন্যদিকে, ১ থেকে ১৩ অগস্ট পর্যন্ত গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ম্যাচ। সেখানে খেলবে টানা দুইবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড FC, FC-১ (জম্মু-কাশ্মীর ও লাদাখের খেলোয়াড়দের দল), বোডোল্যান্ড FC এবং কারবি আংলং মর্নিং স্টার FC।
এবারের (Durand Cup 2026) ডুরান্ড কাপে সাতটি দল প্রথমবার অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার ডিফেন্ডার্স FC এবং মেঘালয়ের নংখসেহ SS&CC। চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতা, রাঁচি এবং শিলংয়ে। দুটি সেমিফাইনালের একটি হবে শিলংয়ে এবং অন্যটি কলকাতায়।
১৮৮৮ সালে সিমলায় যাত্রা শুরু করা ডুরান্ড কাপ আজও ভারতীয় ফুটবলের ঐতিহ্যের অন্যতম গর্ব। ১৩৫তম সংস্করণে দেশের ফুটবলপ্রেমীদের সামনে অপেক্ষা করছে ইতিহাস, আবেগ এবং প্রতিদ্বন্দ্বিতার আরও এক মহারণ।
আরও পড়ুন: জাপানি ফুটবলারের উদ্দেশ্য অশোভন ইঙ্গিত, ব্রাজিলের জয়ের পরও বিতর্কে ম্যাথেউস কুনহা










1 thought on “ঐতিহ্য আর উত্তেজনার মেলবন্ধন: জমজমাট ১৩৫তম ডুরান্ডের ২৪ দলের লড়াইয়ের সূচি ঘোষণা”