জীবন নিজের ছন্দেই এগিয়ে চলে। কিন্তু সেই জীবন নিয়ে সবাই যে সন্তুষ্ট থাকেন, এমন নয়। তাই অনেকেই নিজের ভবিষ্যৎ আরও ভালো করার আশায় নানা উপায় খোঁজেন। এই কারণেই বহু মানুষের ভরসার জায়গা হয়ে ওঠে জ্যোতিষশাস্ত্র। যদিও জ্যোতিষশাস্ত্র সত্যিই কতটা কার্যকর বা তা আদৌ ভাগ্য পরিবর্তন করতে পারে কি না, তা নিয়ে নানা মত রয়েছে। তবে প্রচলিত প্রবাদ, “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।” আর এই বিশ্বাস থেকেই অসংখ্য মানুষ জ্যোতিষবিদদের পরামর্শ মেনে চলেন।
বর্তমানে অনেকের হাতেই বিভিন্ন ধরনের ক্রিস্টালের ব্রেসলেট দেখা যায়। অনেকে মনে করেন, এগুলি সৌভাগ্য এনে দিতে পারে এবং জীবনের নানা বাধা দূর করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি ক্রিস্টলের নিজস্ব শক্তি বা কম্পন রয়েছে, যা মানুষের মন ও শরীরের উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণে প্রয়োজন অনুযায়ী সঠিক ক্রিস্টলের ব্রেসলেট পরলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেই বিশ্বাস করা হয়। (Astro Tips)
অনেকের ধারণা, ক্রিস্টলের ইতিবাচক শক্তি মানুষের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। এর ফলে সাফল্যের পথে এগিয়ে যাওয়াও সহজ হয়। তবে এই দাবির পক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তা সত্ত্বেও, বিশ্বাসের সঙ্গে ব্যবহার করে অনেকেই সুফল পেয়েছেন বলে দাবি করেন। অর্থাৎ, বিষয়টি অনেকটাই ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ধরনের ক্রিস্টলের ব্রেসলেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
পাইরাইট: পাইরাইট একটি প্রাকৃতিক খনিজ, যা আয়রন সালফাইড (FeS₂) দিয়ে গঠিত। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে এই ক্রিস্টল অত্যন্ত জনপ্রিয়। বিশ্বাস করা হয়, এটি নেতিবাচক শক্তি দূর করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পদ ও প্রাচুর্য আকর্ষণে সাহায্য করে। (Astro Tips)
অ্যামেথিস্ট: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অ্যামেথিস্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় এবং নেতিবাচক শক্তির প্রভাব থেকে রক্ষা করে।
সিঁড়ির নীচে শৌচাগার বানাচ্ছেন? মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই কয়েকটি নিয়ম
গ্রিন অ্যাভেন্টুরিন: এই ক্রিস্টলকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। অনেকের বিশ্বাস, এটি জীবনে শুভ ফল নিয়ে আসে।
রোজ কোয়ার্টজ: প্রেমের সম্পর্কে অশান্তি বা সমস্যার ক্ষেত্রে অনেক জ্যোতিষবিদ রোজ কোয়ার্টজের ব্রেসলেট পরার পরামর্শ দিয়ে থাকেন।
সিট্রিন: জ্যোতিষশাস্ত্রের মতে, সিট্রিনের ব্রেসলেট সাফল্য ও অর্থ আকর্ষণে সহায়ক বলে বিশ্বাস করা হয়। (Astro Tips)












whoah this blog is great i love reading your posts. Keep up the good work! You know, a lot of people are looking around for this information, you can aid them greatly.