রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Gautam Gambhir: পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন, জবাবে যা করলেন গম্ভীর…

gautam gambhir
---Advertisement---

এক সময় পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন গৌতম গম্ভীর। সেই গম্ভীরই এখন ভারতীয় দলের হেড কোচ। আর ঠিক এই সময়েই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা থাকলেও সেই ম্যাচে নামছে না পাকিস্তান। এই পরিস্থিতিতে গম্ভীরের প্রতিক্রিয়া কী, তা নিয়েই আগ্রহ ছিল তুঙ্গে।

মঙ্গলবার দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন গম্ভীর। বিমানবন্দরে সাংবাদিকরা তাঁকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানান। সৌজন্য রক্ষা করে ধন্যবাদ জানালেও পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন উঠতেই কার্যত নীরব থাকেন ভারতীয় কোচ। প্রশ্ন শুনে কিছু বলার চেষ্টা করেও থেমে যান তিনি। পরে আর কোনও মন্তব্য না করেই বিমানবন্দরের ভিতরে চলে যান গম্ভীর। বারবার প্রশ্ন করা হলেও তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান।

ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI) এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া দেয়নি। কারণ, পাকিস্তান বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসি-কে কিছু জানায়নি। বোর্ড সূত্রের মতে, আইসিসি যে সিদ্ধান্ত নেবে ভারত তা মেনেই চলবে। কোচ হিসেবে গম্ভীরের প্রকাশ্য মন্তব্য এই মুহূর্তে বিতর্ক বাড়াতে পারে বলেই তাঁর নীরবতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, পুলওয়ামা হামলার পর সাত বছর আগে গম্ভীরই বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে শর্তসাপেক্ষ ক্রিকেট নয়, পুরোপুরি বয়কট হওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতে সেই পুরনো মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সদ্য নিউ জিল্যান্ডকে সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদবরা। দলে একাধিক বিকল্প থাকায় মানসিকভাবে স্বস্তিতে রয়েছেন কোচ গম্ভীর।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment