আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অস্থিরতার মাঝে নতুন করে জল্পনা ছড়াল অধিনায়ক (Hardik Pandya) হার্দিক পান্ডিয়াকে ঘিরে। পিঠের খিঁচুনির কারণে ৪ মে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি তিনি—এটা জানা ছিলই। কিন্তু পরবর্তী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর বিরুদ্ধে খেলার আগে দল যখন রায়পুরের উদ্দেশে রওনা দিল, তখনও তাঁর দেখা না মেলায় প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে।
(Hardik Pandya) হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি নিয়ে প্রথমে জানানো হয়েছিল, তিনি ‘ব্যাক স্পাজম’-এ ভুগছেন। সেই কারণেই লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে অধিনায়কত্ব করেন সূর্যকুমার যাদব। কিন্তু সেই চোট এত গুরুতর নয় বলেই মনে করা হচ্ছিল, যাতে পরের ম্যাচ থেকেও তাঁকে বাইরে থাকতে হয়। অথচ, মুম্বই বিমানবন্দরে দলের সঙ্গে তাঁকে দেখা যায়নি—এতেই বাড়ছে রহস্য।
এক রিপোর্ট অনুযায়ী, তিনি দলের সঙ্গে যাননি, এমনকি পরে যোগ দেবেন কি না, সেটাও স্পষ্ট নয়। ফলে ‘চোটের চেয়ে বড় কিছু কি ঘটছে?’—এই প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে।
পারফরম্যান্সের দিক থেকেও এবারের মরসুম (Hardik Pandya) হার্দিকের জন্য হতাশাজনক। ৮ ম্যাচে মাত্র ১৪৬ রান, স্ট্রাইক রেট ১৩৬.৪৫—একজন অলরাউন্ডারের মানদণ্ডে তা যথেষ্ট নয়। বল হাতেও তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেননি। ফলে তাঁর নেতৃত্ব ও ব্যক্তিগত ফর্ম—দুটো নিয়েই সমালোচনা বাড়ছে।
সহ-খেলোয়াড় ও হার্দিকের রুমমেট রায়ান রিকেলটন জানিয়েছেন, তিনিও হার্দিকের চোট সম্পর্কে নিশ্চিত নন। তাঁর কথায়, “আমি জানি না কবে ও ফিরবে। হঠাৎই শুনলাম ওর পিঠে সমস্যা হয়েছে। কতটা গুরুতর, সেটা বোঝা যাচ্ছে না।”
এদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের সামগ্রিক পারফরম্যান্সও ভীষণ খারাপ। ১০ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে দল। এই ব্যর্থতার মূল কারণ হিসেবে উঠে আসছে নেতৃত্বের পরিবর্তন। দীর্ঘদিন অধিনায়ক থাকা রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়া—এই সিদ্ধান্ত দলকে স্থিতিশীলতা থেকে সরিয়ে দিয়েছে বলেই মনে করছেন অনেকে।
রোহিতের শান্ত ও পরিকল্পিত নেতৃত্বের জায়গায় হার্দিকের আগমন নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার উল্টোটাই হয়েছে। মাঠে সিদ্ধান্ত নেওয়া, ম্যাচ ফিনিশ করা—সব ক্ষেত্রেই ঘাটতি চোখে পড়ছে। (Hardik Pandya) তিনি ব্যাট বা বল কোনওটি দিয়েই ম্যাচে প্রভাব ফেলতে পারেননি পাশাপাশি নেতৃত্বের দায়িত্বও সামলাতে হিমশিম খেয়েছেন। ম্যাচ শেষ করতে বা গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক-থ্রু এনে দিতে তার অক্ষমতা মুম্বাইয়ের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি এখন শুধু চোটের প্রশ্নে আটকে নেই। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহল।
ধরমশালা থেকে আহমেদাবাদ, IPL-এর প্লে-অফের সূচি ঘোষণা: Hardik Pandya: দলে নেই হার্দিক! হঠাৎ উধাও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক, চোট, নাকি অন্য রহস্য?










