শুরুটা হয়েছিল এশিয়া কাপে। তবে এখনও হ্যান্ডশেক বিতর্ক শেষ হয়নি।রবিবার , ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে এবার ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা হাত মেলাবেন কি? উঠছে প্রশ্ন।
ক্রিকেটকে সাধারণত জেন্টেলম্যানস্ গেম বা ভদ্রলোকের খেলা বলা হয়ে থাকে। কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচগুলোতে সাম্প্রতিককালে এই ভদ্রতা দেখা যায়নি। গত বছরের এশিয়া কাপের তিনটি ম্যাচে দুই দেশের খেলোয়াড়রা একে-অপরের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি। এশিয়া কাপের সময় পহেলগাম হামলার ঘটনাকে কেন্দ্র করেই ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে স্বাভাবিকভাবেই এই আচরণ দেখা গিয়েছিল। বিষয়টি ম্যাচের উত্তেজনা এবং দুই দলের তিক্ত সম্পর্কের কারণে আরও জটিল হয়ে দাঁড়িছিল।INDIA-PAKISTAN
শনিবার , ১৪ ফেব্রুয়ারি এই হাইভোল্টেজ ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে ভারত ও পাকিস্তানের অধিনায়কদের কাছে তাই এই প্রশ্নই করা হয়। ‘এবার কি হ্যান্ডশেক দেখা যাবে?’ তবে উভয়েই কোনও ষ্পষ্ট উত্তর দেননি।
পাক অধিনায়ক সলমন আলি আঘা বলেছেন, “এটা আমরা আগামিকাল দেখব”। ভালো মানসিকতা ও সৌহার্দ্যের সঙ্গে খেলা উচিত বলেই বিশ্বাস করেন তিনি।
অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশ্নের উত্তরে একটু বিরক্তি প্রকাশ করেই বলেছেন, “খেলা শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আজকে ভালো করে খাবার খান, ঘুমান তারপর কাল এ বিষয়টি দেখা যাবে।”
সব মিলিয়ে দেখায় যাচ্ছে দু’তরফেই কার্যত এই বাধ্যতামূলক হাত মেলানো নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশ এবং পাকিস্তানের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েই জটিলতা সৃষ্টি হয়েছিল। এই আবহে আগামীকালের ম্যাচ কতটা সফল হবে এবং আদৌ এই হাত মেলানোর বিষয়টি দেখা যায় কোন তার জন্যে অধীর আগ্রহে ক্রিকেটপ্রেমীরা।INDIA-PAKISTAN












