---Advertisement---
lifezone nursing home

KKR vs LSG: ‘সঙ্কটমোচন’ রিঙ্কুর মহাকাব্য! সুপার ওভারের রুদ্ধশ্বাস নাটকে লখনৌ কাঁপিয়ে কেকেআরের অবিশ্বাস্য জয়

April 27, 2026 12:49 PM
KKR vs LSG
---Advertisement---

লখনৌর একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার রাতটা যেন পুরোপুরি রিঙ্কু সিংয়ের নামে লেখা রইল(KKR vs LSG)। ব্যাট হাতে বিধ্বংসী অপরাজিত ৮৩, মাঠে পাঁচটি ক্যাচ, আর শেষে সুপার ওভারে ম্যাচ শেষ করা বাউন্ডারি— কলকাতা নাইট রাইডার্সের এই নাটকীয় জয়ের কেন্দ্রে একটাই নাম, রিঙ্কু সিং(KKR vs LSG)। তাই পুরস্কার বিতরণী মঞ্চে তাঁকে “সঙ্কটমোচন সিং” বলা হতেই পারে। যদিও রিঙ্কু হেসে উত্তর দিলেন, “না, আমি রিঙ্কুতেই ঠিক আছি।”

কিন্তু মাঠের ছবিটা অন্য কথা বলছে। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে যখন কেকেআরের ইনিংস কার্যত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, তখনই ছয় নম্বরে নেমে ম্যাচের রং বদলে দেন রিঙ্কু। একের পর এক ব্যাটার ব্যর্থ। টিম সেইফার্ট শূন্য, অজিঙ্ক রাহানে মাত্র ১০, রোভম্যান পাওয়েল ১— নাইট শিবিরে তখন শুধুই হতাশা। সেই জায়গা থেকে রিঙ্কুর ৫১ বলে অপরাজিত ৮৩ যেন একাই টেনে তুলল দলকে।(KKR vs LSG)

শুধু রান নয়, পরিস্থিতি বুঝে ইনিংস গড়া— এটাই ছিল তাঁর ব্যাটিংয়ের সৌন্দর্য। শুরুতে খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখা, তারপর ধীরে ধীরে চাপ সরিয়ে পাল্টা আক্রমণ। শেষ ওভারে স্পিনারের বিরুদ্ধে চারটি বিশাল ছক্কা মেরে কেকেআরকে পৌঁছে দেন ১৫৫ রানে। যে রান একসময় অসম্ভব মনে হচ্ছিল।

Uttar Pradesh: মুখে কেক মাখাতেই রেগে আগুন, জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত ৩: KKR vs LSG: ‘সঙ্কটমোচন’ রিঙ্কুর মহাকাব্য! সুপার ওভারের রুদ্ধশ্বাস নাটকে লখনৌ কাঁপিয়ে কেকেআরের অবিশ্বাস্য জয়

(KKR vs LSG) ম্যাচ শেষে রিঙ্কু বলেন, “আমার লক্ষ্য ছিল শেষ পর্যন্ত টিকে থাকা। উইকেট পড়ছিল, তাই বেশি ঝুঁকি নিতে চাইনি। খারাপ বল পেলেই বাউন্ডারি মারার পরিকল্পনা ছিল।” লখনৌর হয়ে মহসিন খান আগুন ঝরিয়েছিলেন। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। তাঁর স্পেলে কেকেআরের ব্যাটিং প্রায় গুঁড়িয়ে যায়। কিন্তু একমাত্র ব্যতিক্রম রিঙ্কু। চাপ, গতি, পরিস্থিতি— সবকিছুকে যেন উপেক্ষা করেই খেললেন জীবনের অন্যতম সেরা ইনিংস।

তবে রিঙ্কুর গল্প শুধু ব্যাটেই থামেনি। ফিল্ডিংয়েও তিনি হয়ে ওঠেন ম্যাচের “গেম চেঞ্জার”। গোটা ম্যাচে পাঁচটি ক্যাচ ধরেন তিনি। (KKR vs LSG) বিশেষ করে সুপার ওভারে এইডেন মার্করামের ক্যাচটি ছিল অবিশ্বাস্য। লং অনে দৌড়ে গিয়ে রোভম্যান পাওয়েল বল বাঁচিয়ে ফেরত ছুড়ে দেন, আর দিক বদলে সেই ক্যাচ তালুবন্দি করেন রিঙ্কু। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় একানা।

রিঙ্কু পরে বলেন, “আমি আসলে ক্যাচটার জন্য তৈরি ছিলাম না। কিন্তু বলটা আমার দিকেই চলে আসে, কোনওরকমে ধরে ফেলি।”

সেই ক্যাচেই সুপার ওভারে লখনৌ থামে মাত্র ১ রানে। সুনীল নারিন দুর্দান্ত বোলিংয়ে দুই ব্যাটারকে ফেরান। জবাবে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন রিঙ্কু। যেন সিনেমার চিত্রনাট্য।

(KKR vs LSG) বল হাতেও কেকেআর ছিল দারুণ নিয়ন্ত্রিত। বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, নারিন, প্রত্যেকেই পরিকল্পনা মেনে বল করেন। বৈভব ম্যাচ শেষে বলেন, “রিঙ্কুর ইনিংসটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। শেষ ওভারের চারটি ছক্কা না হলে আমরা ওই জায়গায় পৌঁছতে পারতাম না।”

এই জয়ের ফলে কেকেআর পয়েন্ট টেবলে উঠে এল আট নম্বরে। টানা দুই জয়ে বদলে গিয়েছে নাইট সাজঘরের আবহ। ২০১৪ সালের টানা জয়ের স্মৃতি আবার উসকে উঠছে সমর্থকদের মনে। আর সেই স্বপ্নের কেন্দ্রে এখন একটাই নাম— রিঙ্কু সিং। কলকাতার নতুন ‘মধুসূদন দাদা’।(KKR vs LSG)

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বদলে যাচ্ছে সিলেবাস, সঙ্গে রয়েছে আরও চমক: KKR vs LSG: ‘সঙ্কটমোচন’ রিঙ্কুর মহাকাব্য! সুপার ওভারের রুদ্ধশ্বাস নাটকে লখনৌ কাঁপিয়ে কেকেআরের অবিশ্বাস্য জয়

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment