পাঁচ ম্যাচের টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে রবিবার মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। (KKR vs SRH Preview) পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ। অন্যদিকে মরসুমের হতাশাজনক শুরুর পর টানা দুই ম্যাচ জিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নাইট শিবির। তবে চ্যালেঞ্জ এবার অনেক বড়।
এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং ইউনিটগুলোর একটি হায়দরাবাদ। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড পাওয়ার প্লে-তেই বোলার পিটিয়ে ম্যাচের রং বদলে দিচ্ছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ২৪৪ রান তাড়া করে জয়ের ম্যাচে ফের আগুন ঝরিয়েছে এই জুটি। হেড খেলেছিলেন ৭৬ রানের ইনিংস আর অভিষেক এই মরসুমে ইতিমধ্যেই ৪২৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
শুধু ওপেনিং নয়, মিডল অর্ডারেও সমান ভয়ঙ্কর হেনরিখ ক্লাসেন। ৯ ম্যাচে ৪১৪ রান করে তিনিও টুর্নামেন্টের সেরা ব্যাটারদের মধ্যে। স্পিন ও পেস—দুইয়ের বিরুদ্ধেই সমান স্বচ্ছন্দ বোধ করেন ক্লাসেন। তাঁর সঙ্গে রয়েছেন ঈশান কিষান ও নীতীশ কুমার রেড্ডি। ফলে ব্যাটিং গভীরতা নিয়ে কোনও সমস্যা নেই হায়দরাবাদের।(KKR vs SRH Preview)
৮ কোটির ডিজিটাল লেনদেন! আইপিএল বেটিং র্যাকেট ফাঁস, দিল্লিতে গ্রেফতার ২: KKR vs SRH Preview: দূরন্ত হায়দরাবাদের সামনে কেকেআর! রাহানেদের জন্য কি অপেক্ষা করছে আরেক দুঃস্বপ্ন?সবচেয়ে বড় উদ্বেগ কেকেআরের জন্য—স্পিনের বিরুদ্ধে তাদের দুর্বলতা। আর ঠিক সেই দুর্বল জায়গায় আঘাত করতে পারে হায়দরাবাদ। প্রথম লেগে ইডেনে ২২৬ রান তুলে ৬৫ রানে হারিয়েছিল তারা। সেই ম্যাচে অভিষেক-হেড জুটি মাত্র ৫.২ ওভারে ৮২ রান তোলে, আর বরুণ চক্রবর্তীর এক ওভারে ওঠে ২৫ রান।
(KKR vs SRH Preview) কলকাতার প্রধান ও সবচেয়ে বড় সমস্যা এখনও ব্যাটিঙে ধারাবাহিকতার অভাব। অধিনায়ক রাহানে মাঝে কিছু রান পেলেও ইনিংস বড় করতে পারছেন না। তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। রিঙ্কু সিং লড়াই করছেন কিন্তু মিডল অর্ডার থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছেন না। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রোভমান পাওয়েল কেউই এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তরুণ অংকৃশ রঘুবংশী সম্ভাবনা দেখালেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। দলে রচিন রবীন্দ্রকে এখনও কেন সুযোগ দেওয়া হয়নি সেই নিয়েও প্রশ্ন উঠছে।
বোলিংয়েও খুব একটা স্বস্তিতে নেই কেকেআর। বরুণ চক্রবর্তী এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে নেই। পেস বিভাগে বৈভব অরোরা, কার্তিক ত্যাগীদের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। অন্যদিকে প্যাট কামিন্স ফিরে আসায় আরও শক্তিশালী হয়েছে হায়দরাবাদের বোলিং ইউনিট। প্রফুল হিঙ্গে, ঈশান মালিঙ্গা ও সাকিব হুসেনরাও নিয়মিত অবদান রাখছেন।
(KKR vs SRH Preview) সব মিলিয়ে, কাগজে-কলমে অনেকটাই এগিয়ে হায়দরাবাদ। ফর্ম, আত্মবিশ্বাস, ব্যাটিং গভীরতা সব দিকেই এগিয়ে তারা। কেকেআরের সামনে রবিবারের ম্যাচ টিকে থাকার লড়াই। এখন প্রশ্ন একটাই—রাহানেদের ঘুরে দাঁড়ানো কি সত্যিই শুরু হয়েছে, নাকি আগুনে হায়দরাবাদের সামনে আবারও ভেঙে পড়বে কেকেআর?
শেষ ল্যাপের ISL দৌড়ে উত্তাপ চরমে ! ডার্বির আগে কোথায় দাঁড়িয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল?: KKR vs SRH Preview: দূরন্ত হায়দরাবাদের সামনে কেকেআর! রাহানেদের জন্য কি অপেক্ষা করছে আরেক দুঃস্বপ্ন?










