রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Laxmi Ratan Shukla: SIR-এর শুনানিতে ডাক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে, উঠছে প্রশ্ন

laxmi ratan shukla
---Advertisement---

মহম্মদ শামির পর এ বার লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)— আবারও এসআইআর (SIR) শুনানিকে ঘিরে আলোচনায় উঠে এল তারকা ক্রিকেটারের নাম। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, বাংলা দলের বর্তমান হেড কোচ এবং উত্তর হাওড়ার প্রাক্তন বিধায়ক লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। তবে রাজ্যের বাইরে থাকায় আপাতত তিনি হাজিরা দিতে পারেননি।

সূত্রের খবর, গত ৭ জানুয়ারি লক্ষ্মীরতনের হাজিরা দেওয়ার কথা ছিল। তাঁকে চিঠি পাঠানো হলেও তিনি তখন বাংলা দলের সঙ্গে রাজকোটে ছিলেন, বিজয় হাজারে ট্রফির জন্য। সেই কারণেই হাজিরা দেওয়া সম্ভব হয়নি। লক্ষ্মীরতন জানিয়েছেন, রাজ্যে ফিরে এসআইআর শুনানিতে তিনি হাজিরা দেবেন।

কেন তলব করা হল লক্ষ্মীরতন শুক্লাকে? জানা যাচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। এমনকি তাঁর বাবা উমেশ শুক্লার নামও সেই তালিকায় পাওয়া যায়নি বলেই দাবি। লক্ষ্মীরতন উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুল কেন্দ্রের ভোটার হলেও পুরনো ভোটার তালিকায় নাম না থাকায় লিঙ্কেজ সংক্রান্ত প্রশ্ন উঠেছে। সূত্রের দাবি, বাম জমানায় ভোট সন্ত্রাসের জেরেই তখন তাঁর বাবার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, সেখান থেকেই এই জটিলতার সূত্রপাত।

এই ঘটনা নতুন নয়। এর আগেই একই কারণে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল ভারতীয় পেসার মহম্মদ শামিকেও। তিনিও বিজয় হাজারে ট্রফিতে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি। জানা গিয়েছে, আগামী দিনে তিনি শুনানিতে উপস্থিত থাকবেন।

এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। ধর্মতলায় প্রাক্তন ফুটবলারদের একাংশ প্রতিবাদে বসেন। তাঁদের অভিযোগ, দুই বছরের কাজ মাত্র দু’মাসে শেষ করতে গিয়ে সাধারণ মানুষ ও ক্রীড়াবিদদের হেনস্থা করা হচ্ছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে, এসআইআর শুনানি ঘিরে রাজ্য রাজনীতির সঙ্গে সঙ্গে ক্রীড়াজগতেও অস্বস্তি বাড়ছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Laxmi Ratan Shukla: SIR-এর শুনানিতে ডাক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে, উঠছে প্রশ্ন”

Leave a Comment