---Advertisement---
lifezone nursing home

৩৮-এও দুরন্ত পারফরম্যান্স, রেকর্ড ভেঙে চুরমার, কতগুলো মাইলফলক ছুঁলেন মেসি?

June 17, 2026 12:14 PM
Lionel Messi
---Advertisement---

আজকের দিনটা যেন লিওনেল মেসির(Lionel Messi) জন্যই। বিশ্বকাপের শিরোপাধারী হিসেবে প্রথম ম্যাচে জয়ের ইতিহাস গড়ল আর্জেন্তিনা। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ১৯৮২ ও ১৯৯০ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হেরেছিল আলবিসেলেস্তেরা। এবার আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করল তারা। ম্যাচের নায়ক ছিলেন Lionel Messi। দেশের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। এই তিন গোলের মাধ্যমে মেসির বিশ্বকাপে পর্বে মোট গোলসংখ্যা দাঁড়াল ১৬-তে। ফলে তিনি মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ করেন।

৩৯তম জন্মদিনের মাত্র এক সপ্তাহ আগে দুর্দান্ত পারফরম্যান্সে আরও একটি নজির গড়েন মেসি। তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হন। এই কৃতিত্বের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনাল্দোর একটি রেকর্ডও ভেঙে দেন আর্জেন্তাইন মহাতারকা। ম্যাচ জুড়ে আর্জেন্তিনার আক্রমণভাগ ছিল দুর্দান্ত ছন্দে, আর মেসির নেতৃত্বে দলটি শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্তিশালী বার্তা দিয়ে রাখল(Lionel Messi)।

উল্লেখ্য, বিগত চার বছর আগে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে শুরু করে বিশ্বকাপ তুলেছিল আর্জেন্তিনা। যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন। প্রত্যাশার চাপ বাড়তি হিসেবে যুক্ত হলে তো কথাই নেই। বিষয়টি মাথায় রেখেই স্কালোনি বলছেন, ‘প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। কোনও না কোনওভাবে এটা আপনাকে প্রভাবিত করে। কাতারে আমাদের প্রথম ম্যাচের ধাক্কাটা মনে ছিল। তবে এই জয় আমাদের স্বস্তি দিয়েছে এবং সামনে কী আসছে, তা নিয়ে আরও শান্ত ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।’

মেসিকে নিয়ে আর্জেন্তিনার কোচ ভাষাহীন। বলছেন, ‘মেসিকে নিয়ে কী বলব তা ভাষায় প্রকাশ করা কঠিন। গত ২০ বছর ধরে সে আমাদের এমন সব দৃশ্য দেখিয়ে আসছে, যা আমরা প্রায় স্বাভাবিক বলে ধরে নিয়েছি। কিন্তু এগুলো স্বাভাবিক নয়। তাকে খেলতে দেখলে সবাই অনুপ্রাণিত হয়।’

তিনি আরও বলেন, “আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তারা ভালো খেলে, ভালো একটি দল। তারা দারুণ লড়াই করেছে। চূড়ান্ত ফলাফল দেখে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা আসলে ততটা সহজ ছিল না।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment