প্রতিটা IPL-এর আগে আলোচনায় থাকেন ধোনি। কোনটা তাঁর কেরিয়ারের শেষ IPL তা হয় চর্চার বিষয়। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ধোনির শেষ IPL নিয়ে আলোচনার মাঝেই তাঁর অবসর নিয়ে মজার মুহূর্ত সামনে এল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। চিপকে আইপিএল শুরুর আগে সিএসকের প্রি-শো অনুষ্ঠানের মঞ্চে মুখোমুখি হয়েছিলেন এম এস ধোনি এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেতা শিবাকর্তিকায়ন। আর সেখানেই ধোনিকে নিয়ে অভিনেতার এক মজার মন্তব্য এবং ধোনির উত্তর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কী এমন বললেন মাহি? M S Dhoni
২২ মার্চের এই অনুষ্ঠানে শিবাকার্তিকায়ন ধোনির অবসর নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ধোনিকে যখনই জিজ্ঞেস করা হয় তিনি অবসর নেবেন কি না, তখন তিনি সাধারণত বিভিন্ন ইঙ্গিতপূর্ণ উত্তর দেন। যাতে দর্শকরা মোটামুটি বুঝে নেন যে এখনই তিনি অবসর নিচ্ছেন না। অভিনেতা এরপর মজার ছলে বলেন, তিনি চান ধোনি যেন প্রতি বছর একই উত্তর দেন এবং আরও দীর্ঘ সময় ক্রিকেট খেলেন। এরপর হাসতে হাসতেই তিনি বলেন, ধোনি যেন ৬০ বছর বয়স পর্যন্ত খেলতে থাকেন। এই মন্তব্য শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। M S Dhoni
এই কথার উত্তরে ধোনিও হাসিমুখে বলেন, তাঁর ফিটনেস আগের মতো বাড়ছে না, বরং একটু একটু করে কমছে। তবে তিনি চেষ্টা করতে পারেন। ধোনির এই “চেষ্টা করব” মন্তব্য শুনেই দর্শকরা হাততালিতে ফেটে পড়েন। ৪৪ বছর বয়সী মাহির এই উত্তর মন কাড়ে অনুরাগীদের। মুহূর্তের মধ্যেই এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
প্রতিবারই আইপিএল মরশুম শুরুর আগে ধোনির অবসর নিয়ে আলোচনা হয়েই থাকে। এখনও তিনি মাঠে নামলেই আলাদা উন্মাদনা দেখা যায় সমর্থকদের মধ্যে। তাই ৬০ বছর পর্যন্ত খেলার প্রসঙ্গটি নিছক রসিকতা হলেও ধোনির জবাব শুনে ভক্তরা আবারও আশাবাদী হয়ে উঠেছেন।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এইপিএল ২০২৬। তার আগে ক্যাপ্টেন কুলের এই হালকা মেজাজের কথোপকথনই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। M S Dhoni
আরও পড়ুনঃ State Handball Championship 2026: শেষ হলো রাজ্য হ্যান্ডবল, পুরুষ ও মহিলা বিভাগে দাপট রইল কলকাতার











