ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী ভারতীয় শুটার মনু ভাকেরকে ঘিরে সম্প্রতি এক বিতর্ক তৈরি হয়েছে, আর তার কেন্দ্রে রয়েছে সাংবাদিকের করা এক সাধারণ প্রশ্ন। দিল্লিতে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে আইপিএল উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন করা হয়। একজন তরুণ ক্রীড়াবিদকে আরেকজন তরুণ ক্রিকেটারের বিষয়ে প্রশ্ন করায় আপাতভাবে কোনও সমস্যা দেখা না দিলেও পরবর্তীতে ঘটনাটি নিয়ে নানান বিতর্ক শুরু হয়। একজন অলিম্পিক পদকজয়ী শুটারকে হঠাৎ করে কেন এক তরুণ ক্রিকেটার সম্পর্কে মতামত জানতে চাওয়া হবে? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। (Manu Bhaker Controversy)
সোমবার ওই অনুষ্ঠানে মনু ভাকেরকে প্রশ্ন করা হয় বর্তমানে আইপিএল সেনসেশন বৈভব সূর্যবংশী সম্পর্কে। উত্তরে মনু ভাকের অবশ্য একেবারেই সংযত ও স্বাভাবিক ভঙ্গিতেই জবাব দেন। তিনি বলেন, কোনও খেলোয়াড়কে যদি সঠিকভাবে গাইড করা হয় এবং ভালো মেন্টরশিপ দেওয়া যায়, তাহলে বয়স কোনও বাধা নয়। তাঁর মতে, প্রতিভা কোনও নির্দিষ্ট বয়সের মধ্যে আটকে থাকে না—ঠিক সুযোগ আর পরিবেশ পেলে অল্প বয়সেই বড় সাফল্য অর্জন করা সম্ভব।
VIDEO | India's double Olympic medallist shooter Manu Bhaker says, “With the right mentorship, Vaibhav (Sooryavanshi) can be the next big star of Indian cricket.”
— Press Trust of India (@PTI_News) April 27, 2026
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/UZwA8iZwSk
তবে বিতর্ক এই উত্তরকে ঘিরে নয়। বরং প্রশ্নটিকেই কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বহু নেটিজেন মনে করছেন, একজন অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদকে তাঁর নিজের খেলা বা সাফল্য নিয়ে প্রশ্ন না করে অন্য ক্ষেত্রের একজন ক্রিকেটার সম্পর্কে জিজ্ঞাসা করা তাঁর সাফল্যের প্রতি যথেষ্ট সম্মান দেখায় না। অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, দেশের জন্য পদক জেতা একজন শুটারকে কেন ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে বাধ্য করা হবে? (Manu Bhaker Controversy)
ভারতীয় ক্রীড়া সমাজে ক্রিকেটকে যে বরাবরই সবার প্রথমে স্থান দেওয়া হয় তা মুখে না বললেও কারও জানতে বাকি নেই। এই প্রসঙ্গ তুলেই অনেকে মন্তব্য করেন, ক্রিকেটারদের ক্ষেত্রে কখনও এমন প্রশ্ন তোলা হয় না কেন? কোনও ক্রিকেটারকে অন্য খেলার ক্রীড়াবিদদের নিয়ে মতামত দিতে বলা হয় না, তাহলে কেন অন্য খেলাধুলার সঙ্গে যুক্ত তারকাদের ক্ষেত্রে এই ভিন্ন আচরণ? এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই ভারতীয় মিডিয়ার ‘দ্বিচারিতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন।
Rajanya Halder: প্রচারের শেষদিনে আক্রান্ত রাজন্যা হালদার, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ











1 thought on “Manu Bhaker Controversy: অলিম্পিক পদকজয়ীকে মনুকে বৈভব সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন, বিতর্ক সোশ্যাল মিডিয়ায়”