ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাসের সুর। আর সেই আত্মবিশ্বাসের অন্যতম বড় উৎস (Vinicius Jr) ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আন্সেলত্তির অধীনে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ তারকা জানিয়ে দিলেন, তিনি জাতীয় দলে এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীনতা ও ভরসা অনুভব করছেন। নেইমারের অনুপস্থিতিতে মরক্কোর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দুতেও থাকবেন এই ২৫ বছর বয়সি উইঙ্গার।
বিশ্বকাপের আগে ইতালীয় কিংবদন্তি কোচ কার্লো আন্সেলত্তির প্রশংসায় পঞ্চমুখ ভিনিসিয়াস। ইতালীয় সংবাদমাধ্যম গাজ্জেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে (Vinicius Jr) তিনি বলেন, “আন্সেলত্তির কাছ থেকে আমি দারুণ স্বাধীনতা এবং আন্তরিক বিশ্বাস পাই। তিনি নিশ্চিত যে, রিয়াল মাদ্রিদের হয়ে আমি যা করি, ব্রাজিলের হয়েও তা করতে পারব।”
শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের হয়ে ইতিহাস গড়াই এখন ভিনিসিয়াসের লক্ষ্য। (Vinicius Jr) তাঁর কথায়, “আমি দেশের এবং জাতীয় দলের ইতিহাসে নিজের নাম লিখতে চাই। বিশ্বকাপ জিততে যা যা করা দরকার, আমরা সবই করব।”
আরও পড়ুন – ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে বড় ধাক্কা, মরক্কোর বিরুদ্ধে নেই নেইমার
ব্রাজিলের খেলার ধরন নিয়েও আশাবাদী ভিনি। তাঁর মতে, কোচের পরিকল্পনায় দল এখন অনেক বেশি সংগঠিত। “আমরা রক্ষণে শক্তিশালী এবং পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত। আন্সেলত্তি আমাদের সেটাই করতে বলছেন। তাঁর বিপুল অভিজ্ঞতা এবং অসংখ্য শিরোপা ব্রাজিল দলকে সমৃদ্ধ করেছে।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে নেইমারকে পাওয়া যাচ্ছে না। চোটের কারণে ব্রাজিলের অন্যতম অভিজ্ঞ তারকা বাইরে থাকায় আক্রমণভাগে ভিনিসিয়াসের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। আন্সেলত্তির পরিচিত সিস্টেমে খেলায় রিয়াল মাদ্রিদ তারকার কাছ থেকেই সৃজনশীলতা, গতি এবং গোলের প্রত্যাশা করছেন সমর্থকরা।
জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই ৪৯টি ম্যাচ খেলেছেন (Vinicius Jr) ভিনিসিয়াস। ব্রাজিলের হয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৯ গোল এবং একাধিক গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট। ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি চার ম্যাচে ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোলটি ছিল অন্যতম স্মরণীয় মুহূর্ত।
২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায়ের স্মৃতি এখনও তাজা। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এবার মাঠে নামছে ব্রাজিল। ভিনিসিয়াসও জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত পুরস্কার নয়, তাঁর (Vinicius Jr) একমাত্র লক্ষ্য ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানো। আর সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ শুরু হচ্ছে মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়েই।
আরও পড়ুন – মিশর ম্যাচের আগে চমক, আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত কুর্তোয়ার












