রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ISL Telecast: কোথায় দেখাবে ISL? বিপুল ক্ষতি সহ্য করে ব্রডকাস্টার বাছল AIFF

ISL Telecast
---Advertisement---

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫–২৬ মরসুমের সম্প্রচার ও মিডিয়া স্বত্ব নিয়ে বড় পরিবর্তন সামনে এল। আগামী মরসুমে ISL-এর সম্প্রচার স্বত্ব পেয়েছে FanCode। পাশাপাশি টুর্নামেন্টের বিশ্ব সম্প্রচার সিগন্যাল বা ‘ওয়ার্ল্ড ফিড’ প্রযোজনার দায়িত্ব দেওয়া হয়েছে KPS Studio-কে। তবে এই নতুন চুক্তির অঙ্ক প্রকাশ্যে আসতেই ভারতীয় ফুটবলের বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (ISL Telecast)।

২০২৪–২৫ মরসুমে ISL-এর সম্প্রচার স্বত্বের মোট মূল্য ছিল প্রায় ২৭৫ কোটি টাকা, যেখানে ম্যাচ সংখ্যা ছিল ১৬৩টি। সেই হিসেবে প্রতি ম্যাচের মূল্য দাঁড়িয়েছিল আনুমানিক ১.৬৮ কোটি টাকা। কিন্তু ২০২৫–২৬ মরসুমে ফ্যানকোডের সঙ্গে হওয়া নতুন চুক্তির মোট মূল্য মাত্র ৮.৫–৮.৬২ কোটি টাকা। এ বার ম্যাচ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯১টিতে। ফলে প্রতি ম্যাচের সম্প্রচারমূল্য নেমে এসেছে প্রায় ৯–১০ লক্ষ টাকায়, যা আগের মরসুমের তুলনায় প্রায় ৯৭ শতাংশ পতনের ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পতনের নেপথ্যে অন্যতম কারণ AIFF এবং FSDL-এর মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA)-এর মেয়াদ শেষ হয়ে যাওয়া। এর ফলে লিগের ভবিষ্যৎ কাঠামো ও বাণিজ্যিক স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও টেন্ডার প্রক্রিয়ায় টেকনিক্যাল ও আর্থিক দুই ক্ষেত্রেই ফ্যানকোডের প্রস্তাব সেরা হওয়ায় তারা সম্প্রচার স্বত্ব পায়।

অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে ISL আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারে বলেও মনে করছেন অনেকে। তরুণ প্রজন্মের মধ্যে লিগের জনপ্রিয়তা বাড়ানোই এখন মূল লক্ষ্য হতে পারে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা নতুন মরসুমে উদ্বোধনী ম্যাচে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টস ও কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হওয়ার কথা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ISL Telecast: কোথায় দেখাবে ISL? বিপুল ক্ষতি সহ্য করে ব্রডকাস্টার বাছল AIFF”

Leave a Comment