রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাসে খরচ ২৫০ টাকারও কম, বাম্পার অফার দিচ্ছে Jio

Published on: October 3, 2026
---Advertisement---

Jio-র ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বড় অফার। মাত্র ১,৪৯৯ টাকায় মিলছে JioBharat 4G ফোন। সঙ্গে থাকছে ছয় মাসের রিচার্জ সুবিধা। এই সময়ে প্রতি মাসে ১৪ জিবি ডেটা এবং আনলিমিটেড HD ভয়েস কল পাওয়া যাবে। ফলে অফার চলাকালীন আলাদা করে রিচার্জ করার প্রয়োজন নেই। (Jio 10th Anniversary Offer)

2G থেকে 4G-তে যাওয়ার সুযোগ

মূলত 2G ফিচার ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই অফার এনেছে Reliance Jio। সংস্থার হিসাব অনুযায়ী, ১৯৯ টাকা করে ছয় মাস রিচার্জ করলে খরচ হয় প্রায় ১,২০০ টাকা। সেই হিসাব ধরলে ১,৪৯৯ টাকার ফোনের কার্যকর দাম দাঁড়ায় ২৯৯ টাকা। তবে ফোন কেনার সময় গ্রাহককে পুরো ১,৪৯৯ টাকা দিতে হবে। অফারটি ১৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত চালু থাকার কথা। তবে Jio-র নির্দিষ্ট শর্ত প্রযোজ্য। (Jio 10th Anniversary Offer)

ফোনে থাকছে একাধিক সুবিধা

JioBharat ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ২,০০০mAh ব্যাটারি। JioTV-র মাধ্যমে টেলিভিশন কনটেন্ট দেখা যাবে। JioHotstar-এ ক্রিকেট, সিনেমা ও বিনোদনের বিভিন্ন কনটেন্ট পাওয়া যাবে। রয়েছে মিউজিক স্ট্রিমিং এবং JioPay-এর মাধ্যমে UPI পেমেন্টের সুবিধাও। এই অফারে ছয়টি পর্যন্ত রিচার্জ সুবিধা পাওয়া যেতে পারে। প্রতিটি রিচার্জ সাইকেলের মেয়াদ ২৮ দিন। সঙ্গে থাকছে ১৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০ SMS।

Voice-SMS রিচার্জেও জোর

এদিকে, TRAI-এর তরফে Voice ও SMS-Only প্যাকের ব্যবস্থাও রয়েছে। যাঁদের ডেটার প্রয়োজন নেই, তাঁরা শুধু কল ও SMS-এর জন্য এই ধরনের প্যাক ব্যবহার করতে পারেন। TRAI-র তথ্য অনুযায়ী, এই প্যাকগুলির মেয়াদ সর্বোচ্চ ৩৬৫ দিন পর্যন্ত হতে পারে। (Jio 10th Anniversary Offer)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now