রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মিশে যাচ্ছে Vi-BSNL? বন্ধ হয়ে যাবে আপনার সিম?

Published on: September 6, 2026
---Advertisement---

Vi এবং BSNL কি এক হয়ে যাচ্ছে? দুই টেলিকম সংস্থার নেটওয়ার্ক ভাগাভাগির খবর সামনে আসতেই গ্রাহকদের মধ্যে এই প্রশ্ন উঠেছে। তবে এখনই সিম বন্ধ হওয়ার কোনও কারণ নেই। কারণ, দুই সংস্থার মধ্যে সংযুক্তিকরণের চুক্তি হয়নি। বরং নির্দিষ্ট কিছু এলাকায় নেটওয়ার্ক ও পরিকাঠামো আরও বেশি করে ভাগ করে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। (BSNL Vi Network)

মঙ্গলবার Vodafone Idea-র CEO অভিজিৎ কিশোর এবং BSNL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবার্ট জে রবির মধ্যে বৈঠক হয়। তার পরেই এই সমঝোতার খবর প্রকাশ্যে আসে। সূত্রের খবর, কয়েকটি টেলিকম সার্কেলে দুই সংস্থা একে অপরের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ বাড়াবে। (BSNL Vi Network)

কী হবে আপনার সিমের?

চুক্তি অনুযায়ী, BSNL এবং Vi ইন্ট্রা-সার্কেল ও ইন্টার-সার্কেল রোমিং চালু করবে। ফলে কোনও এলাকায় নিজের সংস্থার নেটওয়ার্ক দুর্বল হলে অন্য সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। গ্রাহকের নম্বর বা সিম বদলানোর প্রয়োজন হবে না। দিল্লি এবং মুম্বইয়ে ইতিমধ্যেই BSNL গ্রাহকদের Vi-র নেটওয়ার্ক ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এবার আরও কয়েকটি সার্কেলে এই সুবিধা বাড়তে পারে। রোমিংয়ের পাশাপাশি টাওয়ার এবং অপটিক্যাল ফাইবারও ভাগ করে ব্যবহার করবে দুই সংস্থা। (BSNL Vi Network)

Vi-এর বড় সুবিধা

BSNL-এর টাওয়ার, ফাইবার, জমি এবং ‘রাইটস অব ওয়ে’ ব্যবহার করতে পারলে Vi-র ৪জি ও ৫জি নেটওয়ার্ক বাড়ানোর খরচ ও সময় কমবে। এপ্রিল ২০২৬ পর্যন্ত BSNL-এর প্রায় ১,৪৪১টি টাওয়ার Vi লিজ নিয়েছিল।

BSNL-ও পিছিয়ে থাকবে না

নিজস্ব নেটওয়ার্ক দুর্বল এমন গ্রাম ও প্রত্যন্ত এলাকায় Vi-র নেটওয়ার্ক ব্যবহার করে পরিষেবা বাড়াতে পারবে BSNL। নতুন করে সব জায়গায় পরিকাঠামো তৈরির প্রয়োজন কমবে। ComFirst-এর বিশ্লেষক মহেশ উপ্পলের মতে, পরিকাঠামোর ক্ষেত্রে BSNL শক্তিশালী। অন্যদিকে বাজারে পরিষেবা পৌঁছে দেওয়া এবং গ্রাহক সংগ্রহে Vi-এর অভিজ্ঞতা বেশি। (BSNL Vi Network)

Jio-Airtel-এর সঙ্গে লড়াই

Analysys Mason-এর অংশীদার অশ্বিন্দর শেঠি জানিয়েছেন, Vi-র প্রায় ১.৯ লক্ষ এবং BSNL-এর প্রায় ১.২১ লক্ষ টাওয়ার রয়েছে। সেখানে Jio-র প্রায় ৩.৩৩ লক্ষ এবং Airtel-এর প্রায় ২.৯২ লক্ষ সাইট রয়েছে। ফাইবারেও দুই সংস্থা পিছিয়ে। কেন্দ্র BSNL-এর মালিক এবং Vodafone Idea-তে সরকারের ৪৯ শতাংশ অংশীদারি রয়েছে। তাই দুই সংস্থার পরিকাঠামো একসঙ্গে ব্যবহার করে খরচ কমানো এবং পরিষেবা বাড়ানো সরকারের কাছেও গুরুত্বপূর্ণ। (BSNL Vi Network)

তবে এই মুহূর্তে BSNL ও Vi মিশে যাচ্ছে—এমন কোনও ঘোষণা নেই। তাই গ্রাহকদের সিম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও নেই।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মিশে যাচ্ছে Vi-BSNL? বন্ধ হয়ে যাবে আপনার সিম?”

Leave a Comment