রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩ লাখি ফোল্ডেবল ফোন, iPhone 18 সিরিজে চমক Apple-এর

Published on: September 10, 2026
Apple New Iphone Series
---Advertisement---

Apple-এর নতুন আইফোন সিরিজে এবার বড় চমক। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর পাশাপাশি প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন বাজারে আনল Apple। নতুন এই মডেলের নাম iPhone Duo। ছোট্ট পকেটবুকের মতো দেখতে এই ফোন ভাঁজ করে রাখা যাবে পকেটেই। আবার পুরো ফোন খুলে ফেললে পাওয়া যায় বড় ডিসপ্লে। ফলে এবার ফোল্ডেবল ফোনের বাজারেও পাকাপাকিভাবে পা রাখল Apple। কত দাম রাখা হলো নতুন সিরিজের ফোনগুলির? কবে হাতে পাবেন? জেনে নিন বিস্তারিত।

iPhone 18 Pro-তে ক্যামেরায় বড় আপগ্রেড, সঙ্গে আরও চমক

সদ্য লঞ্চ হওয়া iPhone 18 Pro-তে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। Pro Max মডেলে রয়েছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। দুটি ফোনেই রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রাইমারি ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের 2x টেলিফটো লেন্স। সেলফির জন্য রয়েছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এছাড়াও নতুন Pro মডেলের ক্যামেরায় variable aperture যুক্ত করা হয়েছে। ফলে বিভিন্ন আলোতে ছবি তোলার ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়ার আশা করছে Apple।

1000458499

A20 চিপ ও আরও স্মার্ট AI

নতুন iPhone 18 Pro সিরিজে রয়েছে A20 চিপসেট এবং Apple এর নতুন C2 মডেম। পারফরম্যান্সের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাতেও বড় পরিবর্তন এসেছে। নতুন Siri আগের তুলনায় অনেক বেশি স্মার্ট। ইমেল লিখতে পারবে, কথার উত্তর দিতে পারবে এবং Apple ecosystem-এর সাহায্যে এক ডিভাইসের তথ্য অন্য ডিভাইসের সঙ্গে কাজে লাগাতে পারবে।

প্রথম ফোল্ডেবেল সিরিজ: iPhone Duo

অন্যদিকে iPhone Duo-তে বাইরের দিকে রয়েছে একটি ছোট ডিসপ্লে এবং ভাঁজ খুললে ভিতরে একটি বড় ফোল্ডেবল ডিসপ্লে। ফোন খুলে ব্যবহার করলে ভিতরের স্ক্রিনের সঙ্গে অনেকটাই iPad-এর মিল পাওয়া যাবে। দুই স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও একই রাখা হয়েছে। ফলে ফোন বন্ধ বা খোলা—দুই অবস্থাতেই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতায় পার্থক্য থাকবে না।

ফোনের ভিতরের স্ক্রিনে রয়েছে ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা। তাই স্ক্রিনের উপর আলাদা ক্যামেরা কাটআউট সহজে চোখে পড়বে না। আবার বাইরের স্ক্রিন এবং পিছনের ক্যামেরা ব্যবহার করেও সেলফি তোলা যাবে।

1000458500

বিশেষ হিঞ্জ, পাতলা টাইটানিয়াম ফ্রেম

iPhone Duo-তে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের হিঞ্জ। এতে রয়েছে variable torque profile। ফলে নির্দিষ্ট গতির চেয়ে বেশি দ্রুত ফোনটি খোলা বা বন্ধ করা যাবে না। এছাড়া integrated magnet array ফোন ভাঁজ করা অবস্থায় দুই দিককে শক্তভাবে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করবে।

ফোনটি পুরো খুলে ব্যবহার করলে বোঝা যাবে এটিই এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা iPhone। এর ফ্রেম তৈরি হয়েছে এরোস্পেস গ্রেড টাইটেনিয়াম দিয়ে। ফোনের ব্যাটারিও দুই ভাগে রাখা হয়েছে।

ভারতে দাম কত, কবে পাওয়া যাবে?

iPhone 18 Pro-এর দাম ভারতে শুরু হচ্ছে ১,৬৪,৯০০ টাকা থেকে। অন্যদিকে iPhone 18 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১,৭৯,৯০০ টাকা থেকে। নতুন ফোনগুলির স্টোরেজ শুরু হচ্ছে ২৫৬ জিবি থেকে।

ভারতে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর বুকিং শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। গ্রাহকরা ফোন হাতে পাবেন ১৮ সেপ্টেম্বর।

অন্যদিকে Apple এর প্রথম ফোল্ডেবল iPhone Duo-এর ভারতীয় দাম শুরু হচ্ছে ২,৯৯,৯০০ টাকা থেকে। এর প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর, আর ফোনটি ভারতে পাওয়া যাবে ২৩ অক্টোবর ২০২৬ থেকে।

সব মিলিয়ে iPhone 18 Pro সিরিজে ক্যামেরা, AI ও পারফরম্যান্সে আপগ্রেডের পাশাপাশি iPhone Duo-র হাত ধরে ফোল্ডেবল ফোনের দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করল Apple।

আরও পড়ুনঃ ফোন হঠাৎ ফ্রিজ, তারপরই UPI থেকে টাকা গায়েব? টাকা তোলার নয়া ফাঁদ


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৩ লাখি ফোল্ডেবল ফোন, iPhone 18 সিরিজে চমক Apple-এর”

Leave a Comment