রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অমিত শাহের উত্তরবঙ্গ সফর ঘিরে ব্যস্ততা, শিলিগুড়িতে ন্যায় সংহিতা প্রদর্শনী

Published on: August 20, 2026
Amit Shah
---Advertisement---

দু’দিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের প্রথম দিনেই কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক ন্যায় সংহিতা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। কেন্দ্রের নতুন তিন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রশাসন ও রাজনৈতিক মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা। (Amit Shah North Bengal Tour)

সফরের শুরুতে সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন অমিত শাহ। বিএসএফ ও এসএসবির বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রদর্শনীকে সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, ইসলামপুর ও দার্জিলিঙের বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়াদেরও প্রদর্শনীতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের জন্য একজন করে পুলিশ কোঅর্ডিনেটরও রাখা হয়েছে।

অমিত শাহের সফরে কড়া নিরাপত্তা

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে কাওয়াখালি ময়দান পর্যন্ত নজরদারি বাড়ানো হয়েছে। সিআরপিএফ, গোয়েন্দা সংস্থা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা ইতিমধ্যেই একাধিক নিরাপত্তা বৈঠক করেছেন।

কবে টাকা পাবেন রোজভ্যালির আমানতকারীরা? হাই কোর্টে সময়সীমা জানাল রাজ্য

পাহাড়ের রাজনৈতিক সমাধানে বৈঠকের সম্ভাবনা

সফরের দ্বিতীয় দিন, ২২ অগস্ট, দার্জিলিং পাহাড়ের রাজনৈতিক সমস্যা নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে অমিত শাহ বৈঠকে বসতে পারেন বলে খবর। সম্ভাব্য বৈঠকে সাংসদ রাজু বিস্তা, পাহাড়ের বিধায়ক এবং গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ-সহ বিভিন্ন আঞ্চলিক দলের প্রতিনিধিরা থাকতে পারেন।

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছেন, তাঁদের কাছে বৈঠকের আমন্ত্রণ এসেছে। তবে আলোচনার বিষয় ও বৈঠকের স্থান এখনও জানানো হয়নি। দার্জিলিঙের বিধায়ক নোম্যান রাইও বৈঠকের সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন। (Amit Shah North Bengal Tour)

সব মিলিয়ে, অমিত শাহের সফরে একদিকে নতুন ফৌজদারি আইন নিয়ে জনসচেতনতা, অন্যদিকে সীমান্ত নিরাপত্তা এবং পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ—এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পাচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “অমিত শাহের উত্তরবঙ্গ সফর ঘিরে ব্যস্ততা, শিলিগুড়িতে ন্যায় সংহিতা প্রদর্শনী”

Leave a Comment