রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চিনি উৎপাদনে ‘ঘাটতি’! ইথানলই কি দায়ী? ১০ বছর পর বড় সিদ্ধান্ত পথে কেন্দ্রের

Published on: August 20, 2026
India Sugar Import
---Advertisement---

(India Sugar Import) দেশের বাজারে চিনির জোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় এক দশক পর ফের চিনি আমদানির পথে হাঁটতে পারে কেন্দ্র। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে, প্রাথমিকভাবে প্রায় ১০ লক্ষ টন চিনি আমদানির পরিকল্পনা করা হয়েছে। উৎসবের মরশুমে চাহিদা বাড়ার আগেই বাজারে সরবরাহ বাড়ানোই মূল লক্ষ্য।

India Sugar Import: কেন আমদানির প্রয়োজন পড়ল?

এতদিন চিনি উৎপাদনে স্বনির্ভর থাকার পাশাপাশি বিশ্বের অন্যতম বড় রফতানিকারক ছিল ভারত। কিন্তু অনিয়মিত বর্ষায় এ বছর আখের উৎপাদন কমেছে। পাশাপাশি, কেন্দ্রের ইথানল মিশ্রণ কর্মসূচির জেরে আখের রস ও গুড়ের বড় অংশ ইথানল তৈরিতে ব্যবহার হচ্ছে। ফলে চিনি কলগুলিতে কাঁচামালের জোগান কমে যাওয়ায় উৎপাদনেও প্রভাব পড়েছে।

বাড়ছে চিনির দাম

ইথানল উৎপাদনে আখের চাহিদা বাড়ায় কৃষকেরাও তুলনামূলক বেশি দামের আশায় সেই দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়েছে চিনির বাজারে। (India Sugar Import) মহারাষ্ট্রের কোলহাপুরে কুইন্টালপ্রতি চিনির দাম ৫ হাজার ৪০০ টাকা ছুঁয়েছে। দেশের পাইকারি বাজারে গড় দাম কেজি প্রতি ৫২ টাকার বেশি। খুচরো বাজারে অনেক জায়গায় তা ৫৮ থেকে ৬৫ টাকা পর্যন্ত উঠেছে।

India Sugar Import: উৎসবের মরশুমে বাড়বে চাপ

সামনে দুর্গাপুজো, নবরাত্রি ও দীপাবলি। মিষ্টি ও খাদ্যশিল্পে এই সময় চিনির চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ে। ফলে সরবরাহ না বাড়ালে দাম আরও চড়ার আশঙ্কা রয়েছে। সেই চাপ সামলাতেই আমদানির কথা ভাবছে কেন্দ্র।

বড় চ্যালেঞ্জ ইথানল বনাম চিনি

বিশেষজ্ঞদের মতে, আমদানিতে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে চিনি উৎপাদন ও ইথানল ব্যবহারের মধ্যে ভারসাম্য রাখাই বড় চ্যালেঞ্জ। (India Sugar Import) বিশ্বের চিনির চাহিদার বড় অংশ এতদিন ভারত মেটালেও এবার সেই দেশকেই বিদেশ থেকে চিনি আনতে হতে পারে।

অমিত শাহের উত্তরবঙ্গ সফর ঘিরে ব্যস্ততা, শিলিগুড়িতে ন্যায় সংহিতা প্রদর্শনী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “চিনি উৎপাদনে ‘ঘাটতি’! ইথানলই কি দায়ী? ১০ বছর পর বড় সিদ্ধান্ত পথে কেন্দ্রের”

Leave a Comment