রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কবে টাকা পাবেন রোজভ্যালির আমানতকারীরা? হাই কোর্টে সময়সীমা জানাল রাজ্য

Published on: August 20, 2026
Rose Valley Refund
---Advertisement---

দীর্ঘ ১২ বছরের অপেক্ষা কি এবার শেষ হতে চলেছে? (Rose Valley Refund) রোজভ্যালি চিটফান্ডে সর্বস্ব খোয়ানো লক্ষ লক্ষ আমানতকারীর টাকা ফেরানোর প্রক্রিয়ায় নতুন আশার আলো। দীর্ঘদিন ধরে কার্যত থমকে থাকা প্রক্রিয়ায় গতি আনতে কলকাতা হাই কোর্টে বড় প্রস্তাব দিল রাজ্য সরকার। আদালতের সরাসরি নজরদারিতে এক বছরের মধ্যেই বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর পরিকল্পনা জানানো হয়েছে।

Rose Valley Refund: এক বছরের মধ্যে টাকা ফেরানোর লক্ষ্য

রাজ্যের তরফে জানানো হয়েছে, রোজভ্যালির ২১ টি হোটেল-সহ সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে আগামী এক বছরের মধ্যে টাকা ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় সরকার। এই বিষয়ে মুখ্যসচিবের রিপোর্ট বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে জমা পড়েছে। গোটা প্রক্রিয়াটি হাই কোর্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

Rose Valley Refund: প্রায় ২,৫০০ কোটির অনিয়মের অভিযোগ

রোজভ্যালি কাণ্ডে প্রায় ২,৫০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সঞ্চয়ের টাকা হারান লক্ষ লক্ষ মানুষ। ২০১৫ সালে রোজভ্যালি গোষ্ঠীর কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। পরে তদন্তে নামে সিবিআইও। তদন্তের পর সংস্থার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলি বিক্রির মাধ্যমে আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

কেন কমিটি ভাঙতে চায় সরকার?

হাই কোর্ট নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছে SFI-ও। সেই কারণেই বর্তমান কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য। সরকারের দাবি, নতুন ব্যবস্থায় আদালতের নজরদারিতে আরও দ্রুত ও স্বচ্ছভাবে টাকা ফেরানো সম্ভব হবে।

এখন নজর হাই কোর্টে

রাজ্যের এই প্রস্তাবে হাই কোর্ট সিলমোহর দেয় কি না, এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদালত সম্মতি দিলে দীর্ঘ ১২ বছর ধরে অপেক্ষায় থাকা রোজভ্যালির লক্ষ লক্ষ আমানতকারীর টাকা ফেরার প্রক্রিয়ায় নতুন গতি আসতে পারে। (Rose Valley Refund)

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেফতার লিজ-হোল্ডার, তদন্তে নতুন মোড়


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “কবে টাকা পাবেন রোজভ্যালির আমানতকারীরা? হাই কোর্টে সময়সীমা জানাল রাজ্য”

Leave a Comment