রাজ্যে পালা বদলের পর প্রতিশ্রুতি মতোই জুন থেকেই বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। তবে পর পর ২ মাস অ্যাকাউন্টে টাকা ঢুকলেও অগস্ট মাসের টাকা এখনও পাননি অনেকেই। অনেকের মনেই প্রশ্ন জাগছে টাকা পাবেন তো? আবার অনেকেই বুঝে উঠতেই পারছেন না। বৃহস্পতিবার সেই সব প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা কোনও নির্দিষ্ট দিনে দেওয়া হয়নি। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা (Annapurna yojana)।
মুখ্যমন্ত্রী (Annapurna yojana) বলেন, “আমাদের কমিটমেন্ট আছে কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন ও অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের পোর্টালে আবেদন করার কাজ শুরু হয়েছে। ভেরিফিকেশন করা হচ্ছে। ৩১ জুলাই পর্যন্ত ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন পড়েছে। এই আবেদনকারীদের ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে। ১০ তারিখে দুপুর ২টোয় আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতি রাভা রায় প্রেস কনফারেন্স করে বলবেন।”
Annapurna yojana: বে ঢুকবে অ্যাকাউন্টে টাকা?
তিনি আরও বলেন, “নিয়ম মেনে ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা টান্সফার হবে। এটা নিয়ে নিরাশ হওয়ার কোনও কারণ নেই।”
সমাজমাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানো নিয়ে হুঁশিয়ারি দিলেন, মুখ্যমন্ত্রী। তাঁর কথায় যারা এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দিচ্ছেন সেগুলো নোট রাখা হচ্ছে। আইনত ব্যবস্থা হবে। তিনি বলেন, “সমাজমাধ্যমে যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, আমাদের টিম তাঁদের উপর নজর রেখেছে। ভুয়ো খবর ছড়াবেন না। যাঁরা ভুয়ো তথ্য দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনও কারণ নেই। আমি কমিটেট। এই প্রকল্প পাওয়ার যোগ্য লোকেরা নিশ্চই পাবেন’।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এসব করে লাভ নেই। সরকার যা কাজ করছে তাতে ১০০ বছর বিজেপিই ক্ষমতায় থাকবে।”











