মেলায় বাইক পার্কিংকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেফতার করছে পুলিশ। ধৃতরা স্থানীয় বাসিন্দা। এলাকা থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়। (Bike Parking Dispute)
দোলের দিনে বাইক রাখাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪পরগনার রাজপুর সোনারপুর পুরসভার দোলতলায়। দু’পক্ষের মারামারিতে অন্তত পাঁচ থেকে ছয় জন জখম হয়েছেন। মহিলাদের হেনস্থার অভিযোগও উঠেছে। (Bike Parking Dispute)
রাজপুর-সোনারপুরে বাইক পার্কিং নিয়ে সংঘর্ষ, আহত কমপক্ষে ৬
স্থানীয় সূত্রে খবর, পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় প্রতিবছরই দোল উপলক্ষ্যে মেলা বসে। অভিযোগ, রাতে পাড়ারই এক যুবক বাইক নিয়ে মেলায় ঢুকতে যান। স্থানীয় কয়েকজন, ওই যুবককে বাইকটি পার্কিং-এ রাখতে বলে। (Bike Parking Dispute)
যুবকের দাবি, তাঁর বাড়ি এলাকাতেই, বাইক নিয়ে ঢুকতে আপত্তি কোথায়। এই নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে তা হাতাহাতিতে গড়ালেও কিছু পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। (Bike Parking Dispute)
অভিযোগ, এর কিছুক্ষণ পরই রড, লাঠি, বাঁশ ও ইট-কাঠ নিয়ে একে অন্যের উপর হামলা চালায়। ঘটনায় স্থানীয় কয়েকজন জন জখম হন। বাসিন্দাদের একাংশের অভিযোগ, মেয়ে, বউ, বাচ্চা- কাউকে রেয়াত না করে মারধর করা হয়। স্থানীয় মুন্না-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ আক্রান্তদের। (Bike Parking Dispute)
যদিও হামলার কথা অস্বীকার করেছে মুন্না। তাঁর দাবি একজন মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে দ্রুত গতিতে মেলার মধ্য ঢুকে পড়েছিল। ওই বাইক আরোহীকে আটকানোর চেষ্টা করা হয়। এনিয়ে বাইক আরোহীর সঙ্গে বচসা বাধে। (Bike Parking Dispute)
সাময়িক তর্কাতর্কির পর ওই বাইক আরোহী চলে যান। অভিযোগ, কিছুক্ষণ বাইক আরোহী দলবল নিয়ে এসে হামলা চালায়। ঘটনায় কয়েকজন জখন হন। (Bike Parking Dispute)
ঘটনার পর দু’পক্ষই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই দু’জনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে। (Bike Parking Dispute)









