---Advertisement---

Birbhum: মেলার ভিড়ের মাঝেই রক্তাক্ত, লোহার রড–চাকুর কোপে লুটিয়ে পড়লেন যুবক

January 15, 2026 3:33 PM
---Advertisement---

আনন্দ উচ্ছ্বাসের মধ্যে হঠাৎই বদলে গেল মেলার চিত্র। দুষ্কৃতীদের হামলায় গুরুতর যখম এক যুবক। বুধবার সন্ধ্যায় বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের বাউটিয়ার গ্রাম পঞ্চায়েতের চাজকা গ্রামে ঘটনাটি ঘটে। (Birbhum)

আলো–আনন্দের মাঝেই আচমকা চিৎকার, দৌড়ঝাঁপ চলতে থাকে। আতঙ্কে ছোট ছুটি করতে থাকেন মেলায় আসা দর্শনার্থীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মিষ্টি কিনতে গিয়েছিলেন রোহিত রহমান নামে ওই যুবক। যাওয়ার পথে আচমকাই দুষ্কৃতী হামলার মুখে পড়েন রোহিত। (Birbhum)

স্থানীয় সূত্রের আরও জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী লোহার রড, তরোয়াল ও চাকু হাতে রোহিতের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরই এলোপাথাড়ি হামলা চালায় ওই যুবকের উপর। ঘটনার আকস্মিকতায় মেলার ভিড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আচমকাই এমন দৃশ্য দেখে ছোটাছুটি করতে থাকেন মেলায় আসা দর্শনার্থীরা। (Birbhum)

অভিযোগ, দুষ্কৃতীদের লোহার রডের আঘাতে রোহিতের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মেলার মাঝেই লুটিয়ে পড়েন। হামলার পরই জ্ঞান হারান রোহিত। মেলা কমিটির সদস্যরা তড়িঘড়ি এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। মাথায় জল দেওয়ার পর কিছুক্ষণে জ্ঞান ফেরে। পরে তিনি নিজেই চিকিৎসার জন্য হাসপাতালে যান বলে জানা গিয়েছে। (Birbhum)

রোহিত রহমানের দাবি, ঘটনার কথা প্রশাসনকে জানানো হয়েছে। হামলার কথা বিস্তারিত ভাবে জানায় পুলিশকে। হামলাকারীদের মধ্যে অন্তত একজনকে তিনি চিনতে পেরেছেন বলেও জানান। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা। (Birbhum)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment