---Advertisement---

Collage Aggitation: সুভাষগ্রামের ছাত্রদের বিক্ষোভে উত্তাল বেসরকারি কলেজ, মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

May 15, 2026 8:52 PM
Collage Aggitation
---Advertisement---

ছাত্রদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো বারুইপুরের সুভাষগ্রামে একটি বেসরকারি কলেজে। অভিযোগ, উপস্থিতির অজুহাতে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফাইন আদায় করছে কলেজ (Collage Aggitation)। আর এই অতিরিক্ত টাকা নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জন্মেছিল ছাত্র-ছাত্রীদের মনে।

ছাত্রছাত্রীদের দাবি, একাধিকবার আন্দোলন ও অভিযোগ জানানো হলেও সমস্যার কোনও সমাধান হয়নি। প্রতিবাদ করলে মারধর করা হত, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

রাজ্যে পালাবদলের পর এই ইস্যুতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে অখিল ভারতীয় বিদ্যা পরিষদ (ABVP)। বিষয়টির সুরাহা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী।

কলেজের ভারপ্রাপ্ত TIC দেবদত্ত সেনগুপ্ত বলেন, “আমি কিছু জানি না। আমার কিছু বলার নেই। যা জানার ম্যানেজিং ডিরেক্টর জানেন। আমি তাঁর নির্দেশ মতো কাজ করি।”

পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কলেজের স্টাফ, অধ্যাপক ও অধ্যাপিকাদের নিরাপদে কলেজ থেকে বের করে আনা হয়।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment