রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল! তড়িঘড়ি ছুটে গেলেন মেট্রো কর্তৃপক্ষ

Cracks on Metro pillar
---Advertisement---

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের অন্তর্গত সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে চওড়া ফাটল। যা দেখে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। খবর পেয়েই তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে গেলেন মেট্রোর আধিকারিকেরা। তাঁরা গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন (Cracks on Metro pillar)।

Cracks on Metro pillar: মেট্রোর পিলারে এতবড় ফাটল!

সূত্রের খবর, মেট্রোর পিলারের ফাটল প্রথমে স্থানীয়দের নজরে আসে। তারপর তাঁরা গোটা বিষয়টি মেট্রোর কর্তৃপক্ষকে জানান। মেট্রোর আধিকারিকেরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে এসে পরীক্ষামূলক ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রায় ৬ বছর হলো এই মেট্রো পরিষেবা চালু হয়েছে। এই প্রথম তাঁদের নজরে আসে এই ফাটল। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল আরও বেড়েছে বলে মনে করছেন তাঁরা। জানা গেছে, কোনও কোনও জায়গায় এক আঙুলেরও বেশি চওড়া ফাটল দেখা গিয়েছে। পাশাপাশি স্টেশনের এস্কেলেটরের কাছেও আরও একটি বড় ফাটল চোখে পড়ছে (Cracks on Metro pillar)।

ঘটনার পরই যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা যায়, সংশ্লিষ্ট খবর পাওয়ার পরই মেট্রো কর্তৃপক্ষের একটি দল পিলারটি পরীক্ষা করতে ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনা নতুন নয়। এর আগেও ‘কবি সুভাষ’ মেট্রো স্টেশনের পিলারের এই রকম ফাটল দেখা গিয়েছিল।

এরপর যাত্রীরা তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের বক্তব্য, করিডোরটি উদ্বোধনের মাত্র ছয় বছরের মধ্যেই কীভাবে এমন ক্ষতি হতে পারে? শহর কলকাতার প্রাণকেন্দ্র এই মেট্রো স্টেশন। তাহলে কেন এমন বেহাল দশা? মেট্রোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। তাঁদের অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষ কোনও নজরদারি না চালালে আগামী দিনে বড়সড় বিপদ ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতামত, মেট্রো চলাচলের জন্য একটা কম্পন তৈরি হয়। সেই কম্পনের জেরে পিলারে ফাটল হতেই পারে, কিন্তু তার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা প্রয়োজন, সেটা নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। ফলে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় কোনও ঘাটতি আছে কিনা, সেই নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার পরই তড়িঘড়ি নড়েচড়ে বসে মেট্রো কর্তৃপক্ষ। এরপর মেট্রো কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী? সেটাই এখন দেখার।

আরও পড়ুন:


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল! তড়িঘড়ি ছুটে গেলেন মেট্রো কর্তৃপক্ষ”

Leave a Comment