---Advertisement---
lifezone nursing home

DA Increased: মার্চ থেকেই বকেয়া ডিএ দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

March 15, 2026 4:51 PM
DA Increased
---Advertisement---

ভোট ঘোষণার ঠিক ৫৫ মিনিট আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। চলতি মাস থেকেই মিলবে বকেয়া ডিএ। X হ্যান্ডেলে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ROPA ২০০৯ হিসাবে বকেয়া ডিএ পাবেন তাঁরা। DA Increased

X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আমাদের মা-মাটি-মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। তাঁরা রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ থেকেই পেতে শুরু করবেন।’’ রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বকেয়া অর্থপ্রদানের পদ্ধতি ও সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য বেঁধে দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য। বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ৬ মাস সময় চাওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। DA Increased

গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দু’দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিতে হবে মার্চের ৩১ তারিখের মধ্যে। তারপর যা বাকি থাকবে তার কতটা অংশ দেওয়া হবে, কতদিনের মধ্যে দিতে হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। কিন্তু পাল্টা রাজ্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে ফের আদালতে আবেদন করে। এখনও সেই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য ওঠেনি। তার আগেই আদালতের নির্দেশ অনুযায়ী ভোট ঘোষণার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এদিনই নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় ৫ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে এবং রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বিরাট উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। DA Increased

এর পাশাপাশি এদিন পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র কিছু সময়ের আগে তিনি জানিয়েছেন, পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা মাসে আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে তারা মাসে মোট ২ হাজার টাকা করে ভাতা পাবেন। এক্স-এ একটি পোস্টে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “DA Increased: মার্চ থেকেই বকেয়া ডিএ দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর”

Leave a Comment