রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জীবনতলার রাস্তায় শওকত মোল্লাকে হাঁটালো পুলিশ, ‘মাছ চোর’ গানে সরগরম এলাকা

Saokot Molla
---Advertisement---

ক্ষমতায় থাকা আর সেই ক্ষমতা থেকে সরে যাওয়া এই দুই অবস্থার মধ্যে যে বিস্তর ফারাক তা বোধহয় আজ হাড়ে হাড়ে টের পেলেন শওকত মোল্লা। এক সময় যে জীবনতলা বাজারে দাপটের সঙ্গে ঘুরে বেড়াতেন, সেই একই এলাকায় বৃহস্পতিবার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে হাঁটতে দেখা গেল ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla)। পুলিশ সূত্রে খবর, একটি মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের পুনর্নির্মাণ করতে তাঁকে জীবনতলা বাজারে নিয়ে আসা হয়।

দুপুরবেলায় ভরা বাজারে শওকত মোল্লাকে (Saokat Molla) পুলিশের ঘেরাটোপে দেখতে কৌতূহলী মানুষ চারপাশে ভিড় জমান। অনেকেই দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। একসময় যে এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল, সেখানেই এদিন তাঁকে অভিযুক্ত হিসেবে পুলিশের সঙ্গে হাঁটতে দেখে নানা প্রতিক্রিয়া দেখা যায় সাধারণ মানুষের মধ্যে।

জীবনতলা বিডিও অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় শওকত মোল্লাকে উপরের দিকে তাকিয়ে এক পরিচিত ব্যক্তিকে হাত নাড়তে দেখা যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর মেয়েও।

তৃণমূলের তহবিল থেকে দল চেয়ে নির্বাচন কমিশনে ঋতব্রত, চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রথমে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র হাতে গ্রেফতার হন শওকত মোল্লা। পরে ধর্ষণ, তোলাবাজি এবং হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে নিজেদের হেফাজতে নেয় জীবনতলা থানার পুলিশ। সেই মামলার তদন্তের প্রয়োজনেই এদিন তাঁকে ঘটনাস্থলে আনা হয়।

শওকত মোল্লাকে (Saokat Molla) নিয়ে পুলিশ বাজারের মধ্যে দিয়ে হাঁটার সময় উত্তেজনাও তৈরি হয়। ভিড়ের মধ্যে থেকে কেউ তাঁকে উদ্দেশ্য করে ‘চোর’ বলে স্লোগান দেন। অভিযোগ, কেউ কেউ জুতোও ছুড়ে মারার চেষ্টা করেন। পাশাপাশি এলাকায় লাউডস্পিকারে ‘মাছ চোর, মাছ চোর, শওকত মাছ চোর’ গান বাজতেও শোনা যায়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment