বিরাম নেই বৃষ্টির। দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টি চলবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ আসছে ওডিশা এবং বাংলা উপকূলের দিকে। এর প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার অতিভারী বৃষ্টিপাত হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। সোমবার থেকে উত্তরবঙ্গে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (weather update)।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণ। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় (weather update)।
সূত্রের খবর, সেই মতো আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৬ জুলাই সোমবার পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আরও জানিয়েছেন, শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। অতি ভারী বৃষ্টির জেরে কমলা সর্তকতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ভারী বৃষ্টির কারণে হলুদ সর্তকতা জারি থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতেও।
রবিবার অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে।
সোমবারেও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়লেও সোমবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগ কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। হলুদ সর্তকতা জারি থাকবে উত্তরবঙ্গে সব জেলাতেই।
মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রইছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে সব জেলাতে।
তৃণমূলের তহবিল থেকে দল চেয়ে নির্বাচন কমিশনে ঋতব্রত, চূড়ান্ত সিদ্ধান্ত কবে?
ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার ও রবিবার। এই দুদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। জারি হলুদ সতর্কতা।









