---Advertisement---
lifezone nursing home

Dantan Violence: ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত দাঁতন, বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

April 21, 2026 8:46 PM
Dantan Violence
---Advertisement---

ভোট প্রচারের শেষ দিনেও উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতন। প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থীসহ শতাধিক কর্মী ও সমর্থকেরা। শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ বিজেপি প্রার্থী অজিত কুমার জানার। অভিযোগ, দাঁতনের বিজেপি প্রার্থীর হাতও ভেঙে দিয়েছে তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীর পাশাপাশি শতাধিক কর্মী সমর্থকও জখম হয়েছেন। একাধিক মোটর বাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

মঙ্গলবার দুপুরে মোহনপুর ব্লকের আঁতলা এলাকায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানার বাইক র‌্যালি ছিল। পদ্মশিবিরের অভিযোগ, সেই সময় অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। হরিপুর থেকে র‍্যালি শুরু করে মোহনপুরের দিকে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী এবং তাঁর সমর্থকেরা। আঁতলা এলাকায় পৌঁছতেই একদল দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে তাঁদের মারধর শুরু করে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় দুই তরফের লোকরাই জখম হন। বেশ কয়েক জন বিজেপি কর্মী গুরুতর জখম হলে তাঁদের তড়িঘড়ি মোহনপুর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। (Dantan Violence)

ওই ঘটনায দাঁতন সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ভোটের মুখে এই উত্তেজনা নিয়ন্ত্রণে তৎপর কমিশন।

Kerala Firecracker Factory Explosion : তামিলনাড়ুর পর কেরালা, ফের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৫, আহত বহু

উল্টোদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দাঁতনের তৃণমূল প্রার্থী মানিক মাইতি বলেন, ‘পুরো সাজানো, নাটক করছে বিজেপি।’ তিনি আরও বলেন, প্রায় তিন মাস ধরে এলাকায় ঘুরলেন বিজেপি প্রার্থীরা, তখন কিচ্ছু হল না। আজ শেষ প্রচারের দিনে এলাকায় হঠাৎ গন্ডগোল তৈরি করে ব্যান্ডেজ বেঁধে ভোট পাওয়ার নাটক করছে। তাঁর দাবি, বিজেপির আক্রমণে তৃণমূলেরই ১৫ জনের বেশি সমর্থক আহত হয়েছেন। (Dantan Violence)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment