দোলযাত্রা উপলক্ষে কলকাতার মেট্রো চলাচলে কিছু পরিবর্তেন করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার, ৩ রা মার্চ দোলযাত্রা। ওই দিন নীল ও সবুজ লাইনে দিনের প্রথম ট্রেনের সময়ের পরিবর্তিত করা হয়েছে। প্রথম ট্রেন দুপুর থেকে শুরু হলেও শেষ ট্রেনের সময় আগের মতোই থাকবে। ট্রেন সংখ্যা কমানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। (Kolkata Metro Train Timings)
ব্লু লাইন ও গ্রীন লাইনে প্রথম ট্রেন কখন, কোন স্টেশন থেকে ছাড়বে?
ব্লু লাইন:
নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামের জন্য প্রথম ট্রেন: দুপুর ২:৩০ মিনিটে
শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের জন্য প্রথম ট্রেন: দুপুর ২:৩০ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের জন্য প্রথম ট্রেন: দুপুর ২:৩০ মিনিটে
বিশেষ দ্রষ্টব্য: রাত ৯:৩৮ থেকে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের মধ্যে কোনো ট্রেন চলবে না।
গ্রীন লাইন:
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫-এর জন্য প্রথম ট্রেন: দুপুর ৩:০০ মিনিটে
সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দানের জন্য প্রথম ট্রেন: দুপুর ৩:০২ মিনিটে
শেষ ট্রেনের সময় কি বদলেছে?
উৎসবের দিনে শেষ ট্রেনের সময় আগের মতোই অপরিবর্তিত থাকবে। প্রথম ট্রেন দুপুরে শুরু হলেও শেষ ট্রেন সাধারণ দিনের মতোই থাকবে।
ওই দিন ট্রেনের সংখ্যা কেমন?
গ্রীন ও ব্লু লাইনে ট্রেন সংখ্যা কমানো হয়েছে। ব্লু লাইনে সাধারণ দিনে ২৭২টি ট্রেন চললেও, দোলযাত্রার দিনে ৬০টি ট্রেন চলবে। অন্যান্য লাইন যেমন অরেঞ্জ, পার্পল ও ইয়েলো লাইনের প্রথম ট্রেনও দুপুর থেকে শুরু হবে।
কখন কখন মেট্রো আছে কিভাবে জানতে পারবেন?
অফিসিয়াল ওয়েবসাইট: www.mtp.indianrailways.gov.in
মোবাইল অ্যাপ: AAMAR METRO (Google Play ও App Store-এ উপলব্ধ)
সোশ্যাল মিডিয়া: ফেসবুক (/metrorailkolkata), ইউটিউব (/MetroRailwayKolkata), টুইটার (/metrorailwaykol), ইনস্টাগ্রাম (/metro_rly) এই মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন কখন কোন ট্রেন ছাড়ছে, কোন স্টেশনে থামছে এবং লাইনে কোনো পরিবর্তন এসেছে কি না। আশা করে যাচ্ছে মেট্রোরেলের এই পদক্ষেপ ছুটির বিশেষ দিনে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা করবে । (Kolkata Metro Train Timings)










