---Advertisement---
lifezone nursing home

৩২ বছরের পুরনো অগ্নিকাণ্ডের স্মৃতি উসকে নিউ কেন্দায় ধোঁয়া, আতঙ্ক ছড়াল এলাকায়; পুনর্বাসনের দাবি বাসিন্দাদের

June 14, 2026 7:32 PM
New Kenda Smoke
---Advertisement---

পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে রয়েছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারির নিউ কেন্দা ওপেন কাস্ট প্রজেক্ট (OCP)-র কোয়ারি-২। (New Kenda Smoke) শনিবার সন্ধ্যায় বৃষ্টির পর সেখান থেকে হঠাৎ ব্যাপক ধোঁয়া বের হতে শুরু করায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। OCP সংলগ্ন সালডাঙ্গা মণ্ডলপাড়া ও বাউড়িপাড়ার শতাধিক পরিবার নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ।

(New Kenda Smoke) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বৃষ্টিপাতের কিছুক্ষণের মধ্যেই কোয়ারি-২ এলাকা থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করলে আশপাশের গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকেই অতীতের অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্মরণ করে সম্ভাব্য বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন।

(New Kenda Smoke) স্থানীয় বাসিন্দা অমরজিৎ কুমার মণ্ডল জানান, “বৃষ্টি হলেই দেখা যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে। প্রায় ৪০ মিনিটের মধ্যে মণ্ডলপাড়া। আমরা ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। বহুবার পুনর্বাসনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, প্রায় আট মাস আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। (New Kenda Smoke) সেই সময় এলাকাবাসীর পক্ষ থেকে ECL কর্তৃপক্ষের কাছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের দাবি জানানো হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ফের একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখযোগ্যভাবে, (New Kenda Smoke) নিউ কেন্দা কোলিয়ারির ইতিহাসে ১৯৯৪ সালের ২৫ জানুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ড আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। সেই দুর্ঘটনায় এক রাতেই ৫৫ জনের প্রাণহানি ঘটেছিল। ফলে নতুন করে ধোঁয়া নির্গমনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখে ধোঁয়া নির্গমনের প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন – খান স্যার কোচিং-কাণ্ডে অভিযুক্ত প্রিন্সের রহস্যমৃত্যু নেপালে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment