রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্ব হেপাটাইটিস দিবসে সচেতনতার বার্তা সোনারপুরের লিভার ফাউন্ডেশনের

Published on: July 28, 2026
Hepatitis Awareness
---Advertisement---

আজ ২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচির আয়োজন করল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের লিভার ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল থেকেই নানা সচেতনতামূলক অনুষ্ঠানে সরগরম ছিল এলাকা। এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের বহু ছাত্র-ছাত্রী অংশ নিয়ে হেপাটাইটিস সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভার ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা ডা. অভিজিৎ চৌধুরী, সম্পাদক পার্থসারথি মুখোপাধ্যায়, সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর এবং অভিনেতা দেবশঙ্কর হালদার।

দিনভর ছিল পোস্টার মেকিং প্রতিযোগিতা, সংক্ষিপ্ত বক্তব্য প্রতিযোগিতা এবং হেপাটাইটিস নিয়ে সচেতনতামূলক আলোচনা। পাশাপাশি হেপাটাইটিসে আক্রান্তদের জন্যও বিশেষ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে সাইকেল র‍্যালির মাধ্যমে পথচলতি মানুষের কাছে হেপাটাইটিস সম্পর্কে সচেতন থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়। (Hepatitis Awareness)

সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাইকেল র‍্যালিতে অংশ নেন ডা. অভিজিৎ চৌধুরী, পার্থসারথি মুখোপাধ্যায় এবং অভিনেতা দেবশঙ্কর হালদার। পথচলতি মানুষকে হেপাটাইটিস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা। লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য মানুষকে হেপাটাইটিস সম্পর্কে সচেতন করা এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।

এই দিন ডা. পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, ‘২৮ জুলাই দিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস দিবস হিসাবে চিহ্নিত করেছে। মূল লক্ষ্য হলো, একটি হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়ে তোলা। কারণ এটি গোটা বিশ্বব্যাপী একটি সমস্যা। লিভার ফাউন্ডেশন ২০১১ সাল থেকে এই দিনটি পালন করছে। এদিনের বাচ্চাদের নিয়ে নানান প্রতিযোগিতা এবং সাইকেল র‍্যালির মাধ্যমে আবারও সেই সচেতনতাই ছড়িয়ে দেওয়া হলো। সাইকেলের চাকা হলো চলার প্রতীক। সারা বছর ধরে যাতে এই গতিতে ফাউন্ডেশনের কর্মসূচি এগিয়ে চলে সেই লক্ষ্যেই এই আয়োজন।’ (Hepatitis Awareness)

ধর্মতলা অশান্তির ঘটনায় ধৃত ১৬ অভিযুক্তের ২ দিনের জেল হেফাজ, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

আজকের অনুষ্ঠানে যোগ দিয়ে অভিনেতা দেব শঙ্কর হালদার বলেন, ‘আগে অনেক কথা হয়েছে, এবার করে দেখাতে হবে। বহু বছর ধরেই ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা হেপাটাইটিস দিবস নিয়ে অনেক কথাই বলেছেন। এবার প্রত্যেক দিন সেই সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের কাজ করতে হবে। ২৮ জুলাই এই বিশেষ দিনেও সেই কথাই মনে করা হলো। অন্যান্য বহু সংস্থার মতোই লিভার ফাউন্ডেশনও বহু বছর ধরে এই সচেতনতার কাজটি করে আসছে। আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য আমাদের সকলকেই এই সচেতনতামূলক বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে, হেপাটাইটিস মুক্ত একটি পৃথিবী গড়ে তোলার জন্য।’

সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর আজ শুরু থেকেই অনুষ্ঠানে ছিলেন। পতাকা নেড়ে সাইকেল র‍্যালির উদ্বোধন করতে দেখা যায় বিধায়ককে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ায় বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র, এই বিষয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রটি তিনি নিজে গিয়ে দেখে এসেছেন। সেখানে স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা। যথাযথ পরিষেবা মেলে না রোগীদের। তৃণমূল সরকারের আমলে এইসব জায়গায় কোনও কাজই হয়নি বলে অভিযোগও টোকেন তিনি। তবে এই বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং আগামী দিনে একটি বিস্তারিত রিপোর্ট ও তিনি পেশ করবেন বলেও জানান। আগামী দু’বছরের মধ্যে ওই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন বিধায়ক। (Hepatitis Awareness)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment