---Advertisement---
lifezone nursing home

I-PAC-র কাজ স্থগিতের খবর ওড়ালো তৃণমূল, বিভ্রান্তি ছড়াতেই পরিকল্পনা করে খবর ছড়ানোর দাবি

April 19, 2026 1:24 PM
I-PAC
---Advertisement---

বাংলায় আইপ্যাকের কাজ স্থগিত থাকার খবরকে উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছে, এটা সম্পূর্ণ ভুল খবর। (I-PAC) IPAC-এর পশ্চিমবঙ্গ দল (WB Team) AITC-এর সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিকল্পনা মাফিক অব্যাহত আছে। তাদের আরও দাবি, বিভ্রান্তি ছড়াতেই এই ধরনের পরিকল্পনা করেই এই ধরনের খবর ছড়ানো হয়েছে।

রবিবার সকালে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে পশ্চিমবঙ্গে সমস্ত কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভোট স্ট্র্যাটেজিক সংস্থা আইপ্যাক (I-PAC) (ipac latest news)। রাজ্যের সমস্ত কাজ বন্ধ করেছে তারা। অর্থাৎ, গোটা বিজনেস অপারেশনস আর চালাবে না এই সংস্থা। শুধু তাই নয়, আগামী ২০ দিনের কলকাতা টিমের প্রত্যেক কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে ম্যানেজমেন্ট। ১১ মে-র পর আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে।

পরে তৃণমূলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন দেখেছি, যেখানে দাবি করা হয়েছে যে IPAC(I-PAC) আগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি গ্রাউন্ড লেভেলে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়। IPAC-এর পশ্চিমবঙ্গ দল (WB team) সর্বতোভাবে AITC-এর সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিকল্পনা মাফিক অব্যাহত আছে। এই ধরনের প্রচারণামূলক বয়ানগুলো মূলত গ্রাউন্ড লেভেলের স্পষ্ট জনমতের দিক থেকে দৃষ্টি সরানোর একটি উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা। বাংলার মানুষ এই অপপ্রয়াসগুলো সহজেই অনুধাবন করতে সক্ষম এবং তারা গণতান্ত্রিক পন্থায় এর সমুচিত জবাব দেবে। পশ্চিমবঙ্গ কোনও প্রকার বিভ্রান্তিকর তথ্য বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না। ২৩ এবং ২৯ তারিখে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তাদের জবাব দেবে এবং ৪ মে প্রকাশিত ফলাফলেই তাদের সেই রায় প্রতিফলিত হবে।”(I-PAC)

Deepika Padukone Pregnancy: দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, ‘ধুরন্ধর’ এর ঘরে আসছে নতুন মেহমান: I-PAC-র কাজ স্থগিতের খবর ওড়ালো তৃণমূল, বিভ্রান্তি ছড়াতেই পরিকল্পনা করে খবর ছড়ানোর দাবি

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment