এবার চরম নির্লজ্জতার সীমায় পৌঁছাল পাকিস্তান। লাহোরে দুই বিদেশি তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ জন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাকদরের এক আত্মীয় (Pakistan)।
সূত্রের খবর, অভিযুক্তদের নাম মহম্মদ রাজা দার, হাসান রাজা, সিকন্দর খান ও সাজিদ আলি। শুক্রবার তাঁদের লাহোর আদালতে পেশ করা হয়। পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে তাঁদের। এর মধ্যে মূল অভিযুক্ত যিনি, তিনিই পাক উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দরের আত্মীয় হিসাবে পরিচিত (Pakistan)।
পুলিশের তরফে বলা হয়েছে, “যেহেতু এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, এই মামলায় উপ-প্রধানমন্ত্রী ইশাক দরের এক ঘনিষ্ঠ আত্মীয় জড়িত, তাই সবদিক দেখে ও বুঝে পুলিশ এর তদন্ত করছে”
পুলিশ সূত্রের খবর, নির্যাতিতাদের মধ্যে একজন নেদারল্যান্ডস ও অপরজন ভেনেজুয়েলা থেকে এসেছিলেন। গতবছর অক্টোবরে সিঙ্গাপুরে মহম্মদ রাজা দারের সঙ্গে দেখা করেছিলেন এই দুই তরুণী।
আরও জানা যায়, ক্রিপ্টোকারেন্সির সূত্রে ওই দুই তরুণী ও রাজা দারের মধ্যে যোগাযোগ আরও নিবিড় হয়ে উঠেছিল। রাজা দারেরই পাকিস্তানে আসার জন্য ওই দুই তরুণীকে আমন্ত্রণ জানায়। তাঁদের ভিসার ব্যবস্থাও করে দেয় রাজা। অভিযোগ, গত ২৯ জুন তাঁদের অপহরণ করে লাহোরে নিয়ে গিয়ে একটি বাড়িতে রেখে ৫ জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই মামলায় চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও পঞ্চম ব্যক্তিটির খোঁজ চালাচ্ছে পুলিশ। আদালত সূত্রে খবর, ম্যাজিস্ট্রেট-এর সামনে অভিযুক্তদের হাজির করানো হলে ওই দুই তরুণী মহম্মদ রাজা দারকে প্রধান অভিযোগকারী হিসেবে শনাক্ত করেন।
আর এই ঘটনায় তীব্র জনরোষের তৈরি হয়েছে। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান ইসমাইল বলেন, “এই ঘটনা আন্তর্জাতিক দরবারে পাকিস্তানের ভাবমূর্তিকে নষ্ট করছে।”
আরও পড়ুন :- মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা, বিরোধী দলনেতা ঋতব্রতকে নিশানা কুণালের













Thank you for another informative blog. Where else could I get that type of information written in such an ideal way? I have a project that I’m just now working on, and I’ve been on the look out for such info.