রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুজো মণ্ডপের সামনে মহিলা ভলান্টিয়ারকে ‘আপত্তিকর স্পর্শ’, গ্রেফতার কলকাতা পুলিশের ASI

Published on: October 19, 2026
kolkata police asi arrest
---Advertisement---

পুজো মণ্ডপের সামনে মহিলা ভলান্টিয়ারকে আপত্তিকর স্পর্শ। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে। ধৃতের নাম কবিরুল ইসলাম। তিনি কলকাতা আর্মড পুলিশের ‘বি’ কোম্পানির তৃতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সোমবার নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে (kolkata police asi arrest)।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ অক্টোবর ঘটনাটি ঘটেছে সুরুচি সঙ্ঘের মণ্ডপের বাইরে। ওইদিন মন্ডপের বাইরে ডিউটিতে ছিলেন ASI কবিরুল ইসলাম। সেখানেই ভলান্টিয়ার ছিলেন ২১ বছরের এক তরুণী। অভিযোগ, সেই সময়ে তাঁকে অনভিপ্রেত ভাবে স্পর্শ করেন ওই ASI। ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে (kolkata police asi arrest)।

এরপর রবিবার ওই মহিলা ভলান্টিয়ার ওই পুলিশকর্মীর বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) ধারায় যৌন হেনস্থার মামলা দায়ের করে পুলিশ। সোমবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়, সুরুচি সংঘের মণ্ডপের সামনের ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে।

ধৃত ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযোগকারিণী এবং সেই সময়ে উপস্থিত অন্য ভলান্টিয়ারদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now