রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টাইগার শ্রফ কাণ্ডে ধৃত ৩, বন্দুকে যান্ত্রিক ত্রুটিতেই প্রাণে বাঁচলেন অভিনেতা?

Published on: October 19, 2026
---Advertisement---

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে প্রাণঘাতী হামলার ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। হামলাকারীদের হাতের বন্দুকটির যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথেই জ্যাম হয়ে যাওয়ার কারণে বা যান্ত্রিক ত্রুটির () ফলেই বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা (tiger shroff)।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়িতে প্রাণঘাতী হামলার ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তদন্তকারীরা। প্রাথমিক ফরেনসিক ও পুলিশি তদন্তে উঠে এসেছে, হামলাকারীদের হাতের অস্ত্রটি মাঝপথেই জ্যাম হয়ে যাওয়ার কারণে যান্ত্রিক ত্রুটির ফলে বন্দুক থেকে গুলি না বেরতে পারায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেতা। মোট ৭ রাউন্ড গুলি চালানোর চিহ্ন মিললেও, তার মধ্যে ঘটনাস্থল থেকে দুটি আস্ত বা ‘লাইভ কার্তুজ’ উদ্ধার করা হয়েছে (tiger shroff)।

সূত্রের খবর, ৭.৬২ মিমি ক্যালিবারের কার্তুজ এবং ৫টি খালি শেল ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ হামলাকারীদের মধ্যে কারও বন্দুকে যান্ত্রিক ত্রুটি ছিল। যার ফলে, পুরো কার্টিজটিই ইজেক্ট হয়ে বেরিয়ে আসে। পাশাপাশি অস্ত্রগুলিতে ‘জিগানা’ (Zigana) পিস্তল ব্যবহার করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

tiger shroff: ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে

সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ঘটনার সময়ের সেই দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শুটার টাইগার শ্রফের গাড়িতে একের পর এক গুলি চলায়। অভিনেতা চালকের আসনে বসেছিলেন সেই জানলার কাছাকাছি থাকা এক শুটার অস্ত্র চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। পরে হাত বদল করে বন্দুকটিকে সচল করার চেষ্টা করে। কিন্তু সেই বন্দুক থেকে গুলি বের হয়নি।

এই হামলার ঘটনার পর মুম্বই পুলিশ, রাজস্থান পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং কোটা সিটি পুলিশের যৌথ অভিযানে রাজস্থানের কোটা রেলওয়ে স্টেশন থেকে মোট তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছে ১৭ বছরের দুই নাবালক। হরিয়ানার বাসিন্দা কিশোর ও রেহান, এবং বিহারের বাসিন্দা হৃতিক কুমার। প্রথমে পুনে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে চেপে তারা সোমবার সকাল ১০:১৫ নাগাদ কোটা রেলওয়ে স্টেশনের রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছায়। তারপরই এই অপারেশন চালায় ওই দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, এই হামলার জন্য তারা অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকা পেয়েছিল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “টাইগার শ্রফ কাণ্ডে ধৃত ৩, বন্দুকে যান্ত্রিক ত্রুটিতেই প্রাণে বাঁচলেন অভিনেতা?”

Comments are closed.