---Advertisement---

Jadavpur Sfi : যাদবপুরের ক্যাম্পাসে লাল ঝড়, ICC-নির্বাচনে জয় SFI-এর

April 27, 2026 5:29 PM
Jadavpur Sfi
---Advertisement---

একদিন পরেই রাজ্যে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। আর তার আগেই লাল ঝড় দেখল যাদবপুর। সোমবার দুপুরে ফল ঘোষণা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি)-র নির্বাচনের। ফলাফলে জানানো হয়েছে, বিজ্ঞান বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তরে দু’টি ক্ষেত্রেই জয়লাভ করেছে ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (ডব্লিউটিআই)। স্নাতকের নির্বাচিত প্রতিনিধির নাম দীপশিখা কর রায় এবং স্নাতকোত্তরে জয়ী হয়েছেন অদ্রিকা সাহা। কলা বিভাগে দু’টি আসনেই জয়লাভ করেছে SFI প্রতিনিধিরা। স্নাতকে সানিয়া ঘোষ এবং স্নাতকোত্তরে জয়লাভ করেছেন দিশা ঝা। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তরে দু’টিতেই গণতান্ত্রিক শিক্ষার্থী ফ্রন্টের প্রতিনিধিরা জয় লাভ করেছেন। জয়ী প্রতিনিধিরা হলেন স্নাতকে মেহুলী সরকার এবং স্নাতকোত্তরে খুরশিদা বানো।

গত ৮ এবং ২১ এপ্রিল ছিল নির্বাচন। এই দু’দিনই নির্বাচন শান্তিপূর্ণভাবে করানোটা চ্যালেঞ্জ ছিল কর্তৃপক্ষের কাছে। কারণ গত ফেব্রুয়ারিতে এই আইসিসি নির্বাচন ঘিরেই উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur Sfi)। ২০ ফেব্রুয়ারি বিকেলে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শেষ হতেই সায়েন্স-আর্টস মোড়ের কাছে ছাত্রদের মধ্যে শুরু হয় বিবাদ। মধ্যস্থতা করতে গিয়ে জখম হয়েছিলেন দুই অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ এবং ললিত মাধব। তদন্ত কমিটি বসিয়ে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে হয়।

৮ এপ্রিল বেলা ১২টা থেকে দিবা বিভাগের স্নাতক এব‌ং স্নাতকোত্তর স্তরের এবং সন্ধে ৬টা থেকে সান্ধ্য বিভাগের স্নাতক-স্নাতকোত্তর স্তরে ছাত্র প্রতিনিধি নির্বাচন হয়। অন্য দিকে ২১ এপ্রিল বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের(Jadavpur Sfi) বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই নির্বাচনে যোগ দেন। ওই দিন বেলা ১২টা থেকে দিবা বিভাগের স্নাতক এবং বিকেল ৪টা থেকে সান্ধ্য বিভাগের স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের নির্বাচন আয়োজিত হয়।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Jadavpur Sfi : যাদবপুরের ক্যাম্পাসে লাল ঝড়, ICC-নির্বাচনে জয় SFI-এর”

Leave a Comment