---Advertisement---
lifezone nursing home

Abhishek Banerjee: ‘৪ তারিখ দেখে নেব’, মিতালী বাগের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া অভিষেকের

April 27, 2026 6:04 PM
Abhishek Banerjee
---Advertisement---

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের উপর হামলার ঘটনাকে ঘিরে কড়া ভাষায় আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দুপুরে আরামবাগে একটি রোড শো করেন তিনি। তার আগে আরামবাগ মেডিক্যাল কলেজে গিয়ে মিতালীর সঙ্গে দেখা করেন। এরপর রোড শো শেষে পথসভা থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন অভিষেক।

অভিষেক বলেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেককে সিসিটিভি ফুটেজ দেখে করে চিহ্নিত করা হবে। “আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম,যারা আজ মিতালির ওপর হামলা কাউকে চিনতে পেরেছেন কিনা। উনি কিছু বলতে পারেননি, কিন্তু আমার নজর সবার ওপর আছে। যারা ভাবছে আমরা কিছু জানি না, তারা ভুল করছে। প্রাথমিকভাবে আমার কাছে খবর আছে, সোমাশ্রী, তার স্বামী সৌমেন পাল আর দোলন এই ঘটনায় জড়িত। সিসিটিভি দেখে বাকিদেরও ধরা হবে।” তিনি আরও বলেন, একজন তফসিলি মহিলা সাংসদের গায়ে যারা হাত তুলেছে, তাদের কোনওভাবেই ছাড়া হবে না। ভোটের ফল যাই হোক না কেন, ৪ তারিখের পর তিনি নিজে বিষয়টি দেখবেন। তাঁর কথায়, “কোন জল্লাদের কত ক্ষমতা, কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে” সব দেখা হবে।

এদিন ধনেখালি ও হরিণঘাটায় সভা করার পর আরামবাগে সভা করতে যাওয়ার কথা ছিল অভিষেকের (Abhishek Banerjee)। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন মিতালী বাগ। অভিযোগ, সেই সময়ই তাঁর গাড়ির উপর হামলা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। ভোটের ঠিক দুদিন আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ওই এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়।

Jadavpur Sfi : যাদবপুরের ক্যাম্পাসে লাল ঝড়, ICC-নির্বাচনে জয় SFI-এর

অভিষেকের (Abhishek Banerjee) দাবি, আগে যারা সিপিএম করত, তারাই এখন বিজেপির হয়ে এই হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমি এখানে শুধু তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি। আরামবাগের মানুষকে বলব, ২০১১ সালে যে স্বাধীনতা পেয়েছিলেন, সেটা মনে রেখে ভোট দিন।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, আগে সিপিএম আমলে কীভাবে মানুষকে ভয় দেখিয়ে রাখা হত, সেই স্মৃতি এখনও মানুষের মনে আছে। তাঁর কথায়, এখন সেই পুরনো কর্মীরাই দল বদলে বিজেপিতে গিয়ে একই কাজ করছে। তিনি আরও বলেন, যদি তৃণমূল না থাকে, তাহলে এলাকায় উন্নয়ন থেমে যাবে। আরামবাগের মানুষ সেটা বুঝতে পারছেন বলেও দাবি করেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে এই আসনটি বিজেপি জিতেছিল এবং বিধায়ক হন মধুসূদন বাগ। এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী বদলে হেমন্ত বাগকে দাঁড় করিয়েছে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী মিতালী বাগ। সভা থেকে মিতা বাগের প্রশংসা করে অভিষেক বলেন, তিনি মাটির মানুষ এবং সবসময় মানুষের পাশে থাকেন। দল চাইলে অন্য কাউকে প্রার্থী করতে পারত, কিন্তু মানুষের জন্য কাজ করেন বলেই তাঁকে বেছে নেওয়া হয়েছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment