রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

KHARAGPUR STATION CASH RECOVERY: ব্যাগ খুলতেই বেরিয়ে এল বান্ডিল বান্ডিল নোট, ভোটের রাজ্যে বিপুল টাকা উদ্ধার রাজ্যে

Published on: March 14, 2026
---Advertisement---

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। পরে ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি। (KHARAGPUR STATION CASH RECOVERY)

শনিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিঠুন কুমার দে। তিনি জানান, শুক্রবার বিকেলে খড়গপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে অন্যমনস্ক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় ডিউটিতে থাকা জিআরপি কর্মীদের তাঁর আচরণে সন্দেহ হয়। এরপর তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি করা হলে ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। (KHARAGPUR STATION CASH RECOVERY)

জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা। তাঁর বাড়ি হুগলি জেলার চণ্ডীপুর থানার কুমিরতলা এলাকায়। ধৃতের কাছে খড়গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিটও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, ওড়িশার গঞ্জাম জেলার বেরহামপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করতেন তিনি। (KHARAGPUR STATION CASH RECOVERY)

তবে এত বিপুল পরিমাণ নগদ টাকার কোনও বৈধ নথি তিনি দেখাতে পারেননি বলে জানিয়েছে জিআরপি। পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথাবার্তাতেও অসংলগ্নতা ধরা পড়েছে বলে দাবি পুলিশের। এরপরই তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। (KHARAGPUR STATION CASH RECOVERY)

আদালত ধৃতকে সাত দিনের জন্য জিআরপির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্টেশন থেকে এত বড় অঙ্কের নগদ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে জিআরপি। (KHARAGPUR STATION CASH RECOVERY)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment