---Advertisement---
lifezone nursing home

Mamata Banerjee: ‘২০২৬-এ ২২৬টা আসন পাব’, বিজেপির বিরুদ্ধে এক্সিট পোলে কারচুপির অভিযোগ মমতার

April 30, 2026 6:08 PM
Mamata Banerjee
---Advertisement---

২০২৬ এর বিধানসভা নির্বাচনে একের পর এক নজিরবিহীন ছবি দেখেছে রাজ্যের মানুষ। নির্বাচনের সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রাস্তায় দেখা গেছে, যা একেবারেই বিরল। আর এবার ভোট শেষ হতেই বাংলার মানুষকে আশ্বাস দিতে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। সেই ভিডিয়োতে বিজেপির বিরুদ্ধে এক্সিট পোলে কারচুপির বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা। আর কী কী বার্তা দিলেন তিনি?

গতকাল ছিল রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। কমিশনের তৎপরতায় এবার মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন দেখল বাংলা। অন্যান্যবারের তুলনায় এবার ভোটদানের হারও রেকর্ড ছুঁয়েছে। তাই ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই এবার কোন দিকে পাল্লা ভারী এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি? গতকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যম এবং সংস্থা মারফত এক্সিট পোলে নির্বাচনের সম্ভাব্য ফলাফল প্রকাশ করা হচ্ছে। একাধিক এক্সিট পোলে এগিয়ে রাখা হচ্ছে পদ্ম শিবিরকেই। তবে বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে এক্সিট পোলের বার্তাকে কার্যত ‘বিজেপির সাজানো’ বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী।

West Bengal Exit Poll 2026: বাংলায় এক্সিট পোল প্রকাশ করল না জনপ্রিয় সংস্থা, সাইলেন্ট ভোটার-ই কি গেমচেঞ্জার?

৯ মিনিটের ওই ভিডিয়ো বার্তায় বিরোধীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়ায় তৃণমূল কর্মীদের ইচ্ছাকৃতভাবে মারধরের অভিযোগ তুললেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বিরোধীদের উসকানীতে কেন্দ্রীয় বাহিনী এবারে ভোটে বিশেষ করে মহিলা, শিশু সকলের উপর মারধর চালিয়েছে বলেও অভিযোগ। ‘শেয়ার বাজারে ধ্বস নামার ভয়েই এক্সিট পোলে কারচুপি করেছে বিজেপি’, অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো। এরপর আজ থেকে শুরু করে গণনার দিন পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকেরা সকলে যাতে তৎপর থাকেন সেই নির্দেশই দিলেন মমতা (Mamata Banerjee)। দরকার হলে নিজেও পাহারায় নামবেন বললেন তিনি। গণনা শেষ না হওয়া পর্যন্ত এজেন্ট এবং প্রার্থীদের নিজের জায়গা থেকে এক পাও না সরার নির্দেশ দিলেন মমতা। তিনি বলেন, ‘স্ট্রংরুম থেকে কাউন্টিং হলে নেওয়ার সময়ে EVM বদলাতে পারে। আমি না বলা পর্যন্ত কেউ কাউন্টিং রুম ছাড়বেন না। ওরা ভোট এদিক ওদিক করতে পারে, সেদিকে সতর্ক থাকুন। আমি নিজেও কাউন্টিং রুমে থাকব। সব প্রার্থীরা থাকুন।’

এদিন ভিডিয়ো বার্তায় বিজেপির বিরুদ্ধে বারবার মারধর করা এবং হামলার অভিযোগ তুললেও নিজের কর্মীদের সতর্ক এবং শান্ত থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘বিজেপির কথায় অনেক খেল দেখিয়েছেন, গণনার দিন আর তৃণমূলের কর্মীদের মারবেন না।’

তবে এক্সিট পোল যাই দেখা তৃণমূল সুপ্রিমল গলায় শোনা গেল বিশ্বাসের সুর। ‘বাংলা বহিরাগতদের নয়’ বিরোধীদের কটাক্ষ করে বলেন মমতা (Mamata Banerjee)। মানুষকে আশ্বাস দিয়ে বলেন, ‘মা মাটি মানুষের সরকার গঠন করছি। নিশ্চিন্তে থাকুন।’ প্রায় একই সঙ্গে যোগ করেন, ‘২০২৬-এ ২২৬টা আসন পাব।’


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Mamata Banerjee: ‘২০২৬-এ ২২৬টা আসন পাব’, বিজেপির বিরুদ্ধে এক্সিট পোলে কারচুপির অভিযোগ মমতার”

Leave a Comment