রাজনৈতিক পালা বদলের পরি বঙ্গে বিজেপির প্রথম সরকার। ক্ষমতায় এসে চালু থাকা রাজ্যের একাধিক সামাজিক প্রকল্পের নাম পরিবর্তন করেছে বর্তমান রাজ্য সরকার। তৃণমূল জমানার লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় এখন রাজ্যে অন্নপূর্ণা যোজনা হয়েছে। ইতিমধ্যেই যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার মাসিক তিন হাজার টাকা। অন্যদিকে সূত্রের খবর, যাঁদের নাম ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা যোজনা’র তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁদের নথিপত্র আবারও যাচাই করা হচ্ছে। আয়ের উৎস, কোনও নথিপত্রে ভুল রয়েছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে (Annapurna Yojana)।
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’-মন্ত্রীর আশ্বাস
এবার মন্ত্রীকে হাতের কাছে পেয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন একাধিক মহিলার। রবিবার মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র পূর্ব বর্ধমানের একটি সবজি বাজারে দরদাম সরেজমিনে খতিয়ে দেখতে যান। খতিয়ে দেখেন বাজারের সামগ্রিক ব্যবস্থাপনাও। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে কোনও প্রকার অভিযোগ বা পাল্টা অভিযোগ রয়েছে কি না, বাজারের ব্যবস্থাপনা যথোপযুক্ত কি না, নিরাপত্তা ঠিকঠাক আছে কি না তা বুঝে নেওয়ার চেষ্টা করেন মন্ত্রী। সেখানেই তাঁকে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন করেন স্থানীয়রা (Annapurna Yojana)।
মন্ত্রীকে নিজেদের মাঝে পেয়ে, কেউ জিজ্ঞাসা করেন তাঁর টাকা কবে ঢুকবে। কেউ জানান নিজের পরিস্থিতির কথা। কেউ অভিযোগ করে বলেন, তিনি টাকা পাচ্ছেন না। মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন। জানান, ধীরে ধীরে সকলেই এই প্রকল্পের টাকা পাবেন। মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, ‘দু’মাস সরকার এসেছে। অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কিন্তু সব এন্ট্রি এখনও হয়নি। ভেরিফিকেশন চলছে। একমাস-দু’মাস দেরি হতে পারে। কিন্তু যাঁরা পাবার সকলেই পেয়ে যাবেন।’









1 thought on “‘যাঁরা পাবার সকলেই পেয়ে যাবেন’- কিসের আশ্বাস দিলেন মন্ত্রী ?”