---Advertisement---
lifezone nursing home

দেশবিরোধী কাজকর্মকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, জাহাঙ্গিরের গ্রেফতারিতে বিস্ফোরক তাপস রায়

June 8, 2026 2:23 PM
Tapas Roy
---Advertisement---

নেপাল সীমান্ত থেকে দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই আবহেই হিন্দুস্তান নিউজ পয়েন্টকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় তীব্র আক্রমণ শানালেন মানিকতলার BJP বিধায়ক ও রাজ্যের মন্ত্রী (Tapas Roy) তাপস রায়। জাহাঙ্গিরের গ্রেফতারি এবং তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে সামনে এনে (Tapas Roy) তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন।

নেপাল সীমান্ত দিয়ে পালানোর সময় STF এর হাতে ধরা পড়েন জাহাঙ্গির খান। অভিযোগ, সীমান্ত পেরিয়ে প্রথমে নেপাল ও তারপর বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল তাঁর। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি কার্যত বেপাত্তা ছিলেন। সূত্রের দাবি, নেপালেও বাড়ি ভাড়া করেছিলেন তিনি। তোলাবাজি, ভয় দেখানো, লুঠপাট, খুনের চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কেও তাঁর নাম জড়িয়েছিল।

ঝুঁকে গেল ‘পুষ্পা’, নেপাল সীমান্ত থেকে STF-এর হাতে গ্রেফতার জাহাঙ্গির খান

এই ঘটনার প্রেক্ষিতে (Tapas Roy) তাপস রায় বলেন, “যাঁরা তৃণমূলের প্রার্থী হন, তৃণমূলের তথাকথিত সেকেন্ড হ্যান্ড কমান্ডের ঘনিষ্ঠ হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য সেই জাহাঙ্গিরকে পালাতে হয় কেন? নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হতে হয় কেন? এটা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা ছাড়া আর কী?”

(Tapas Roy) তাঁর দাবি, অতীতে জাহাঙ্গির খানের প্রভাব এতটাই ছিল যে সংশ্লিষ্ট এলাকায় বিরোধীদের ভোট করতেই দেওয়া হত না। তাপস রায়ের কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় সেখানে বিপুল ভোটে লিড পেতেন, সেটা জাহাঙ্গিরের দাপটেই। এবার সেই জাহাঙ্গির পাঁচ হাজার ভোটও পাননি।”

ভোটে সন্ত্রাসের অভিযোগও তুলেছেন BJP বিধায়ক। তাঁর দাবি, মানুষকে ভোট দিতে দিত না। সন্ত্রাস চলত, হিন্দু ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হতো, গ্রাম ঘিরে ভয় দেখানো হতো। এমনকি EVM-এর উপর সেলোটেপ লাগিয়ে দেওয়া ছাড়াও নানা কারচুপির অভিযোগ করেন তিনি। তারপর ওয়েব ক্যামেরা ঘুরিয়ে রাখত। তাপস রায়ের কথায়, “এটা সাংঘাতিক ঘটনা। তবে সাংঘাতিক দল হলে এমন ঘটনাই ঘটবে। যত দ্রুত এই দল উঠে যাবে, তত মানুষের মঙ্গল, ততই পশ্চিমবঙ্গের মঙ্গল।”

কামালগাজি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

এদিকে, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার NIA-র হাতে গ্রেফতারির প্রসঙ্গও টেনে আনেন তাপস রায়। (Tapas Roy) তিনি বলেন, ‘দলটাই দীর্ঘদিন ধরে দেশবিরোধী কাজকর্মকে প্রশ্রয় দিয়েছে এবং করিয়ে এসেছে। শওকত মোল্লা, শেখ শাহজাহান, জাহাঙ্গির খানের মতো ব্যক্তিদের ঘিরেই তৃণমূলের রাজনীতি চলত। এঁদের এত গুরুত্ব কেন দেওয়া হতো, সেটাই আজ বড় প্রশ্ন।’

জাহাঙ্গির খানের গ্রেফতারির পর রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শাসক দল যেখানে এই ঘটনাকে তৃণমূলের অন্দরের বাস্তব চিত্র বলে তুলে ধরছে, সেখানে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “দেশবিরোধী কাজকর্মকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, জাহাঙ্গিরের গ্রেফতারিতে বিস্ফোরক তাপস রায়”

Leave a Comment