সকাল থেকেই রাজ্যে শুরু গিয়েছে রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১৪২ আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রথম দফার মতো শেষ দফাও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে মোতায়েন হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। নজরদারির জন্য নিউটাউনে খোলা হয়েছে বাহিনীর স্পেশাল কন্ট্রোল রুমও। দ্বিতীয় দফায় ভোট হচ্ছে, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে। প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটের সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী জানালেন তিনি?
আজ সকালে নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরি যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।” (Modi’s X Post)
আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা।
— Narendra Modi (@narendramodi) April 29, 2026
আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে…
উল্লেখ্য গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন ছিল। সেদিন সকালেও রাজ্যবাসীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য আহবান করেছিলেন মোদী। তাঁর ডাকে সাড়া দিয়ে প্রথম দফায় রেকর্ড ভোটও পড়েছে। এবার তাই দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোটদানে উৎসাহ দিতেই তাঁর এই বার্তা।
West Bengal Election 2026: ভোট দ্বিতীয়ায় নজরে ২০ হেভিওয়েট,কার ভাগ্যে জয়ের শিরোপা?
গত কয়েক সপ্তাহে একাধিকবার রাজ্যে এসে নানান ভোট প্রচার কর্মসূচি করে গিয়েছেন মোদি। কখনও জনসভা শেষে ঝাল মুড়ি খেয়ে, কখনও আবার গঙ্গাবক্ষে নৌকা বিহার করে বাঙালির আবেগের সঙ্গে জুড়ে থাকতে চেয়েছেন তিনি। প্রতিমুহূর্তে এ রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে কোনও না কোনও বার্তা দিয়ে গিয়েছেন। ‘পরিবর্তনের’ সুর শোনা গিয়েছে তাঁর গলায়। আজও তার ব্যতিক্রম নয়। (Modi’s X Post)










1 thought on “Modi’s X Post: বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে ভোটারদের রেকর্ড ভোটদানে উৎসাহ দিতে মোদীর বার্তা”