রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, বিকেলে স্বস্তির বৃষ্টির ইঙ্গিত কলকাতায়

Published on: June 17, 2026
---Advertisement---

সকাল থেকেই আকাশে রোদের তেজ, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা গরম। অফিসযাত্রী থেকে পথচলতি মানুষ, সকলেরই এক প্রশ্ন—কবে মিলবে স্বস্তি? দুপুর গড়াতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে গরমের দাপটে। এরই মধ্যে কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি দেখা দিলেও তাতে স্বস্তি মিলছে খুব সামান্য সময়ের জন্য। কারণ, উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে এখনও সেই অর্থে বর্ষার দেখা মেলেনি।ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, (Weather Update) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি এই জেলাগুলির এক বা দুই জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। (Weather Update)

কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে গরম থেকে স্থায়ী স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহবিদরা। কারণ তাপমাত্রার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশ বেশি রয়েছে। (Weather Update)

এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ফলে দিনের পাশাপাশি রাতেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। (Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার প্রভাব আরও জোরদার হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, ফলে সেখানে বর্ষার আবহ আরও স্পষ্ট হয়ে উঠবে। দক্ষিণবঙ্গের মানুষও এখন তাকিয়ে রয়েছে সেই স্বস্তির বৃষ্টির দিকেই। (Weather Update)

আরও পড়ুন :- রাজ্যে পাকাপাকিভাবে ঢুকল মৌসুমি বায়ু, ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণের কপালে কী?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment