---Advertisement---
lifezone nursing home

Narendra Modi: মেসির ইভেন্টে বিশৃঙ্খলা, বাংলায় ‘মহা জঙ্গলরাজ’-এর অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা মোদীর

April 26, 2026 7:40 PM
---Advertisement---

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলার ঘটনা টেনে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে মোদী অভিযোগ করেন, তৃণমূলের আমলে রাজ্যে এমন “মহা জঙ্গলরাজ” তৈরি হয়েছে যেখানে একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। (Narendra Modi)

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসিকে একঝলক দেখার জন্য বহু মানুষ কলকাতায় ভিড় জমিয়েছিলেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে এসেছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রশাসনিক প্রস্তুতির অভাবে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, প্রবল ভিড় সামলাতে না পারা এবং বিশৃঙ্খলার অভিযোগ তুলে মোদি বলেন, “এটাই তৃণমূল সরকারের কাজের নমুনা।” বিশ্বকাপজয়ী তারকা মেসির অনুষ্ঠান দেখতে বহু মানুষ আশা নিয়ে কলকাতায় এসেছিলেন। কিন্তু অব্যবস্থা, বিশৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যর্থতার জেরে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তিনি বলেন, যারা বাংলার সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমের কথা বলে, তাদের আমলেই এমন বিশৃঙ্খলা রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করছে। (Narendra Modi)

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর অভিযোগ, তৃণমূল সরকার শুধু দুর্নীতি, হিংসা এবং অরাজকতার রাজনীতি করছে। রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে এই “অব্যবস্থার সরকার”-কে সরাতে হবে। (Narendra Modi)

তাঁর অভিযোগ, রাজ্যের সরকার শুধু প্রচার করতে জানে, কিন্তু বড় অনুষ্ঠান পরিচালনার দক্ষতা নেই। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ক্রীড়াপ্রেমের ভাবমূর্তি এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। মোদির কথায়, “যেখানে সাধারণ মানুষের নিরাপত্তাই নিশ্চিত করা যায় না, সেখানে উন্নয়নের দাবি শুধুই কথার কথা।”

একইসঙ্গে তিনি দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক হিংসার প্রসঙ্গও টেনে আনেন। তাঁর দাবি, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং এই নির্বাচনে তার জবাব দেবেন।

অন্যদিকে, এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, নির্বাচনের মুখে বিজেপি ইচ্ছাকৃতভাবে নানা ইস্যু তুলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তৃণমূল নেতাদের বক্তব্য, বাংলার মানুষ বিজেপির এই “নাটকীয় প্রচার” বুঝতে পারছেন।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ ভারতে আসেন। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে ছিল অনুষ্ঠান। সেখানে কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। মেসিকে এত মানুষ ঘিরে ধরেন যাতে বিরক্ত হয়ে মেসি অনুষ্ঠানের মাঝপথেই বেরিয়ে যান। এর পর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যুবভারতী ভাঙচুর করেন। ঘটনার পর গ্রেফতার হন উদ্যোক্তা শতদ্রু দত্ত। তবে কলকাতায় অনুষ্ঠান ভেস্তে গেলেও বাকি শহরে ভালোভাবেই আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। (Narendra Modi)

আরও পড়ুন : Suvendu Adhikari : BJP ক্ষমতায় আসলে…,’ সরকারি চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment