---Advertisement---
lifezone nursing home

Suvendu Adhikari : BJP ক্ষমতায় আসলে…,’ সরকারি চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর

April 12, 2026 6:59 PM
---Advertisement---

নির্বাচনের আগে BJP সম্প্রতি সংকল্পপত্র ঘোষণা করেছে। একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে তাতে। এ বার তার থেকে একধাপ এগিয়ে গিয়ে নির্বাচনী প্রচারে গিয়ে আরও প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার পশ্চিম পাঁশকুড়ায় বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে বর্ণাঢ্য রোড শো ও জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বলেন, “আপনাদের আশীর্বাদ করুন যাতে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মাননীয়াকে হারাতে পারি। চারিদিকে ঝড় উঠেছে—পদ্ম পদ্ম পদ্ম, পিসিমণি জব্দ।” পাশাপাশি তিনি প্রতিশ্রুতিও দেন। ( Suvendu Adhikari )

কাঁথির সভা থেকে ফের একবার রাজ্যে পরিবর্তনের ডাক দেন শুভেন্দু অধিকারী। তিনি এ দিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “গতবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। এবার ভবানীপুর থেকেও হারাব।” পাশাপাশি, বাংলার সাধারণ মানুষ তথা ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, আগামী পয়লা জুন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার-বেকার ভাতা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভাতার টাকা দ্বিগুণ হয়ে যাবে। কারণ, বিজেপি ক্ষমতায় আসলেই প্রতিশ্রুতি মতো ভাতা বৃদ্ধির কাজটি দ্রুত করবে। ( Suvendu Adhikari )

এখানেই শেষ নয়। বিজেপি ক্ষমতায় আসলে, সরকারি চাকরির পরীক্ষায় বয়স বৃদ্ধির বিষয়টিও দ্রুত কার্যকর করা হবে বলে আশ্বাস দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শুধু পরীক্ষায় বসার বয়স বৃদ্ধিই নয়, পরীক্ষা প্রস্তুতির জন্যও ১৫ হাজার করে টাকা দেওয়া হবে। ‘( Suvendu Adhikari ) সরকারি চাকরি, শিক্ষা ব্যবস্থা-সহ একাধিক ক্ষেত্রে রাজ্যের উন্নতি একমাত্র বিজেপি সরকার করতে পারবে বলে দাবি করে শুভেন্দু বলেন, ‘চাকরির পরীক্ষায় বসার জন্য আর ফি দিতে হবে না। ৩১০০ টাকায় ধান কিনবে সরকার। আলু চাষি-ফুল উৎপাদকদের জন্য ব্লকে ব্লকে হিমঘর তৈরি করা হবে।’ পাঁশকুড়া থেকেও শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ছাড়বে বলে দাবি করেন তিনি। গোটা দেশের সঙ্গে বাংলার যোগাযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি, “ধর্ষকদের সকালে নেব। বিকেলে খরচ করবো।” ( Suvendu Adhikari )

আরও পড়ুন : VASTU Gangajal : প্লাস্টিকের বোতলে গঙ্গাজল রাখছেন? নিজেই ডেকে আনছেন বিপদ


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Suvendu Adhikari : BJP ক্ষমতায় আসলে…,’ সরকারি চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর”

Leave a Comment