---Advertisement---

‘আত্মনির্ভর ভারতের’ নতুন দিশা, গার্ডেনরিচে ৩টি যুদ্ধজাহাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

June 21, 2026 1:50 PM
Pm Narendra Modi
---Advertisement---

ভারতের জলপথে প্রতিরক্ষা আরও মজবুত হলো। অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হলো। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধজাহাজগুলি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজগুলি ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, নৌসেনাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী (Pm Narendra Modi) বলেন, “আত্মনির্ভরতা এবং বিকশিত ভারতই দেশের অগ্রগতির চাবিকাঠি। এই কমিশনিংয়ের জন্য আমি আমাদের নৌবাহিনী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানাই।” তিনি উল্লেখ করেন, এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এদিন আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসও পালিত হচ্ছে।

নৌবাহিনীর দাবি, আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয়, আইএনএস সংশোধক এই তিন যুদ্ধ জাহাজ, একত্রে সামুদ্রিক যুদ্ধ, হাইড্রোগ্রাফিক সমীক্ষা এবং সাবমেরিন-বিরোধী অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আইএনএস দুনাগিরি (INS Dunagiri):
তিন জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস বহনে সক্ষম।

আইএনএস অগ্রয় (INS Agray):
সমুদ্র তীরবর্তী অংশ এবং গভীর জলে সার্ভে করতে পারে। অত্যাধুনিক সার্ভে সিস্টেম রয়েছে। আর্নালা শ্রেণীর চতুর্থ অ্যান্টি সাবমেরিন এই যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে শেষ করতে এর জুড়ি মেলা ভার। সমুদ্রের নিচ থেকে আসা যে কোনও হামলার মোকাবিলার জন্য টর্পেডো ও দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর জলের সোনার সিস্টেমে সজ্জিত।

আইএনএস সংশোধক (INS Sanshodhak):
এটি একটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ। সমুদ্রের তলদেশের নিখুঁত মানচিত্র তৈরি, নেভিগেশনাল রুট নির্ধারণ এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করতে এটি কাজ করবে।

কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) লিমিটেড এই জাহাজগুলি নির্মাণ করেছে। এতে প্রায় ৭৫ শতাংশের বেশি দেশীয় উপকরণ ব্যবহার করা হয়েছে এবং নির্মাণকাজে ২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) যুক্ত ছিল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment