রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শহরতলি থেকে এক বাসে কলকাতার বনেদি বাড়ির পুজো, বিশেষ উদ্যোগ WBTC-র

Published on: September 30, 2026
Pujo Parikrama
---Advertisement---

দুর্গাপুজোয় কলকাতার বনেদি বাড়ির সাবেকি পুজো দেখার ইচ্ছে থাকে অনেকেরই। কিন্তু শহরতলি থেকে কলকাতায় এসে একের পর এক বাড়ির পুজো ঘোরা বেশ ঝক্কির। সেই কথা মাথায় রেখেই এবার বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। ‘শহরতলি থেকে কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমা’-য় বারাসত থেকে এসি ভলভো বাসে চেপে একদিনেই ঘুরে দেখা যাবে উত্তর কলকাতার একাধিক ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো।

Pujo Parikrama 2026: বারাসাত থেকে শুরু হবে পুজো পরিক্রমা

এই বিশেষ পরিক্রমার বাস ছাড়বে বারাসত কলোনি মোড় থেকে সকাল ৮টায়। যাত্রীদের রিপোর্টিং করতে হবে সকাল সাড়ে ৭টার মধ্যে। ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা চালানোর কথা জানানো হয়েছে।

পরিক্রমায় থাকছে মানিকতলার ঘোষ ও সাহা পরিবারের পুজো, কুমারটুলির সেন বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, কৃষ্ণচন্দ্র দেবের পুজো, চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের পুজো, চোরবাগানের শীল পরিবারের পুজো, লাহা বাড়ির পুজো, জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ বাড়ির পুজো, জানবাজারের চৌধুরী বাড়ি ও রানি রাসমণির বাড়ির পুজো-সহ একাধিক ঐতিহ্যবাহী পুজো।

এবার এসি বাসে করে দেখুন সাবেকি পুজো, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

২৫০০ টাকায় খাবার-সহ পুরো প্যাকেজ

এই পুজো পরিক্রমার জন্য জনপ্রতি ভাড়া ২৫০০ টাকা। ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ভাড়া ১৯০০ টাকা। ৫ বছরের কম বয়সি শিশুদের কোনও ভাড়া লাগবে না, তবে তাঁদের জন্য আলাদা আসন সংরক্ষণ করা যাবে না।

প্যাকেজের মধ্যেই থাকছে সকালের জলখাবার, দুপুরের খাবার এবং বিকেলের চা। পাশাপাশি যাত্রীদের জন্য পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও থাকবে। প্রত্যেক দর্শনার্থীর সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। (Pujo Parikrama 2026)

তাই এবার শহরতলি থেকে কলকাতায় এসে পুজোর ভিড় ও যানজটের চিন্তা করতে হবে না। এক বাসে চেপে ঘুরে দেখা যাবে শহরের ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো। বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ছবিতে দেওয়া WBTC-র যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে।

ফোন: ৮৬৯৭৭৩৩৪২৩/৭০০৩৯৫২৫৪০

হোয়াটসঅ্যাপ: ৯৮৩০১৭৭০০০


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now