রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rabindra Narayan Rabi: শপথ নিলেন নতুন রাজ্যপাল আরএন রবি, অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জল্পনা

Published on: March 12, 2026
Rabindra Narayan Rabi
---Advertisement---

বৃহস্পতিবার, ১২ মার্চ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন রবীন্দ্র নারায়ন রবি। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপির অন্য কোনও প্রতিনিধিকেও অনুষ্ঠানে দেখা যায়নি। (Rabindra Narayan Rabi)

বৃহস্পতিবার সকালে কলকাতার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। আরএন রবি রাজ্যের ২২তম রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

Rabindra Narayan Rabi

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোস সহ রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক আধিকারিকেরা। তবে অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর অনুপস্থিত থাকা উস্কে দিচ্ছে রাজনীতি তরজা।

নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় গান ‘বন্দে মাতরম্’ এবং শেষে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশন করা হয়। শপথ গ্রহণের পর নতুন রাজ্যপাল উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। তাঁর পরবর্তী হিসেবে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয় আরএন রবিকে। তার আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তামিলনাড়ুতে দায়িত্ব পালনের সময় রাজ্যপাল রবি একাধিকবার রাজ্যের ডিএমকে সরকারের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। বিভিন্ন বিল এবং প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাঁর টানাপোড়েন প্রকাশ্যে আসে।

এই প্রেক্ষাপটেই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আরএন রবি। তাঁর দায়িত্বগ্রহণের মাধ্যমে রাজ্যের সাংবিধানিক প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হল।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment